Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🔰 দিব্য সুর 🔰

    ঐ দূর আকাশের পানে তাকিয়ে দেখ
    আমার সব ইচ্ছেগুলো উড়ছে,
    যা খুঁজছে তোমায়
    দূর অজানার পথে।

    ভেবে দেখ মেঘহীন নীল আকাশ
    শরতের কোনো এক বিকেলে,
    ধ্রুব মেঘের মত শুভ্র কাঁশফুলের মেলায়
    নিঃস্তব্ধ চারদিক, শুধু তুমি আর আমি।

    আমার সমস্ত অনুভূতি জুড়ে শুধু তুমি, তোমার সেই স্পর্শ
    যা আমার হূৎপিন্ডের প্রতিটি প্রকোষ্ঠকে নাড়া দিয়ে যায়।

    জানি তুমি প্রকৃতি নও
    তবুও তোমাকে খুঁজে পাই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে,
    আর অনুভব করি তোমার সেই
    স্নিগ্ধ উদাস দৃষ্টি।

    প্রতিটি নিশিতে প্রতিটি স্বপ্নে
    সাজাই তোমাকে,
    হেঁটে চলি সমুদ্রের পাড় ধরে
    কোন এক গোধূলী লগ্নে।

    জানিনা কখনো পাব কিনা তোমায়
    শুধু জানি তোমাকে ভালবাসি, ভালবাসবো
    হৃদয়ে থাকবে তুমি
    আমৃত্যু।

    ✨🆂🆂🅿🆂🆂✨

    5
    6 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar