-
পরম অলিভার
অরন্য হিল্লোলসর্ব বঞ্চনা ভেঙ্গে গড়বো আবার আপন ভুবনে
সবুজ পল্লবে অঙ্কিত ভগ্ন তাসের ঘর
সর্ব অভিমান ভেঙ্গে গাইবো আবার আপন সুরে
থাকবে না সুরে হেরে যাবার ভয় ডর।
সর্ব হিংসা ভুলে বলবো আবার সেই আপন কন্ঠে
থাকবে না কন্ঠে কভু বিদ্রুপের মায়া ছলনা
সর্ব দুঃখ ভুলে হাসবো আবার আপন শক্তিতে
থাকবে না সেই শক্তিতে পরাজয়ের কান্না।
সর্ব প্রহেলিকা কাটিয়ে দেখবো আপন দৃষ্টিতে
থাকবে না সেই দৃষ্টিতে বর্নের ভেদাভেদ
সর্ব হতাশা দূর করে জয়ী হবো আপন জ্ঞানে
থাকবে না সেই জ্ঞানে অস্থিরতার জেদ
ভাবছো আমি পাগল, আমি উম্মাদ, আমি বধির
ভাবছো হারিয়ে ফেলেছি জীবনের স্পন্দন
ভাবছো আমি নিরেট মুর্খ, সার্কাসের জোকার
ভাবছো বুঝি নীরবে নিভৃতে করি ক্রন্দনকিন্তু কিন্তু কিন্তু কিন্তু , , , , , , , , , , , তবে কি ? ? ? ?
না না না না , আর না, কক্ষনই না, কিছুতেই না , , ,
কারন এখন যে আমি নব্য জর্জ ওয়াশিংটন
আর কভু করবো না ইংরেজ বিতারনের যুদ্ধ
কারন এখন যে আমি আর্জেন্টিনার নব্য শাসক
আর কভু করবো না ফকল্যান্ড নিয়ে যুদ্ধ
কারন এখন যে আমি নব্য ফিদেল ক্যাস্ট্রো
আর কভু করবো না কম্যুনিজম নিয়ে যুদ্ধ
কারন এখন যে আমি নব্য নেপলিয়ন বোনাপার্ট
আর কভু করবো না ফরাসি বিপ্লব নিয়ে যুদ্ধ
কারন এখন যে আমি নব্য নাৎসি হিটলার
আর কভু করবো না দ্বিতীয় মহাযুদ্ধ
কারন এখন যে আমি নব্য গর্দভ ইরাকি সাদ্দাম
আর কভু করবো না উপসাগরীয় যুদ্ধ
কারন এখন যে আমি নব্য স্লোবদান মিলোসেভিচ
আর কভু করবো না বসনিয়ার যুদ্ধ
কারন এখন যে আমি নব্য প্রেসিডেন্ট পুতিন
আর কভু করবো না ইউক্রেন যুদ্ধ
পরম মমতায় শুধুই পাঠ করতে চাই গল্পের বই
শেক্সপিয়ারের প্রেম ভালবাসায় ভাসতে চাই
পরম হৃদয়ে শুধুই পাঠ করতে চাই কবিতা
জর্জ ইলিয়টের জ্ঞানে জ্ঞানী হতে চাই
পরম শ্রদ্ধায় শুধুই পাঠ করতে চাই উপন্যাস
জেন অস্টেনের হৃদ শুন্যতা ছুঁতে চাই
হতে চাই একটিবার চার্লস ডিকেন্সের সেই চরিত্র
পরম অলিভার টুইস্টের অজানা ব্যাথা বুঝতে চাই।4 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi



রক্তাক্ত ইতিহাসের আর পুনরাবৃত্তি না হোক আমারো এই পার্থনা! ভালোবাসা নেবেন কবিপ্রিয় সুন্দর কবিতাখানির জন্য!