-
হিসাব কষিনি কখনো,
দশ দশটি বছর কিংবা দশ- বারোটি!
যাই হোক হঠাৎ দেখেছি তোমায়,
সেই হাসোজ্জল তুমি চিরচেনা ।
কথায় কথায় হাতড়ানো স্মৃতি,
চেনা হতে অচেনা কোন জগতে,
যেখানে সব নতুন আর মনকাড়া।
আঙুলে আঙুল ঠেকানো বাচ্চামি,
অহেতুক কৌতুকে হেসে গড়াগড়ি,
এসবে আর মানায়না আমাদের।
এখন নিজেরে লুকাই নিজের ভেতর,
খোলে রাখি যেখানে ছুটে মানব হৃদয়,
বেসামাল হয়ে করে আত্নার রদ-বদল।
হাজারো দোষ—ত্রুটির বোবা ক্রন্দন,
হয়না কোন আনন্দের প্রলেপ লেপন,
তুমি আমি আছি ঠিক আগের মতন।
দোষী হয়ে সময়েরা ছুটুক বছর বছর,
রয়ে যাক নিরবে কিছু কন্টক প্রহর,
আসুক কিছু আশা নিরাশায় নিরন্তর।রুবা//
18/12/223 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
পি.কে. সরকার
@pksarker
Santo Chowdhury
@santo-chowdhury


কবি আপনাকে শুভকামনা জানাই