Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 3 years, 11 months ago

    এপার-ওপার
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী
    ________________________
    একটা নদীর দুই রঙা জল বইছে আড়াআড়ি,
    সেই সে নদীর ওপার-এপার তোমার-আমার বাড়ি।
    এ পারে তার প্রখর স্রোতে ভাঙ্গন নিরবধি,
    তোমার পারে সুশীল ধারা স্নানের ঘাট অবধি।
    ,,
    একদিকে তার পঙ্ক-মলিন কৃষ্ণ-রঙা জলে,
    দুঃখ মেশে, দুঃখ পঁচে নিরব কোলাহলে।
    আরেক দিকের নীলাভ জলের স্বচ্ছ, সুধীর ধারা,
    তোমার ত্বরেই বয় প্রতিদিন, রইয়া পলকহারা।
    ,,
    আমার পারের পত্রহারা,শূন্য শুষ্ক ডালে,
    শূন্য আরো শূন্যতা পায়, ছড়ায় অসীম কালে।
    নিত্য হারায় প্রাণের পরশ জীবন-বৃক্ষরাজি,
    রৌদ্র পোড়া ডাল ভেঙে যায়, দুঃখ ওঠে বাজি।
    ,,
    স্মৃতির স্বরূপ শুকনো পাতায় জীবন যখন হাটে,
    উহার ভারে পাতার সাথে বুকের জমিন ফাটে।
    শুকনো পাতার শব্দে বাজে চেনা-অচিন বানী।
    একলা আমি একাই শুনি, হয়না জানাজানি।
    ,,
    এই পারের এই বিষাদ ধ্বনি হোথায় যায়না শোনা,
    তোমার পারের আতশবাজি যায়না হাতে গোনা।
    রুক্ষ বাতাস নিত্য করে এপার ধুলিমাখা
    ওপার হতে আবছা লাগে, যায়না কিছুই দেখা।
    ,,
    একটা নদীর এক পারে স্রোত, এক পারে রয় থামি,
    এক পারেতে তোমার বাড়ি, এক পারে রই আমি।
    এপার হতে ওপার যেন জনম ব্যবধান,
    না যায় ধরা, না যায় ছোঁয়া, অনড় অবস্থান।
    ,,
    সেই নদীতে জীবন ভরে কাঠের সাঁকো গড়ি,
    দু’হাত যদি নির্মিত হয়, চার হাত’ই যায় পড়ি।
    তবুও বানাই কাঠের সাঁকো, বাড়াই ব্যাকুলতা,
    সাঁকোর সাথে আপনি বাড়ে নদীর গভীরত।
    ,,
    ভাঙ্গে, নড়ে তবুও বানাই আশায় কাঠের সাঁকো,
    ভয় বেড়ে যায়, বাড়ায় ধ্বনি তোমার পারের ডাকও।
    শূন্য পারের বৃক্ষ কেটে অধিক শূন্য করি,
    বক্ষে তবু বিজয় বাজে, কান্দে বিভাবরী।
    ,,
    কাঠের সাঁকো অল্প বাড়ে, অধিক বাড়ে আশা,
    জানেনা মন অধিক আশাই, অধিক সর্বনাশা।
    সাঁকোর সাথে কখন যে হায়, বাড়ল নদীর সত’ও,
    আসক্ত মন দেয়না খেয়াল, রয় সে মনের মত।
    ,,
    একটা নদীর এপারে স্রোত আগের মতই খর’,
    ক্ষুব্ধ স্রোতে ভাঙ্গে সাঁকো, ভাঙ্গে কারিগর’ও।
    শূন্য পারে শূন্য বেড়ে, বাজল বিদায় ঘড়ি,
    ওপার তোমার রইল অটল, এপার রইল পড়ি।
    ____________
    17.12.2022
    02:00

    13
    16 Comments
Skip to toolbar