Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 5 months ago

    কবি-মুহাম্মদ আল-মামুন
    তারিখঃ২৫.১২.২২ইং
    কবিতাঃ
    শতবর্ষ পরে
    ——————–
    আজ হতে শতবর্ষ পরে
    তোমাদের ছুটাছুটি গ্রহ হতে গ্রহান্তরে
    হাজারো ব্যস্ততা লয়ে
    হয়তো বা চাঁদে বসিয়েছো হাট
    মঙ্গল-এ গড়েছো স্বর্গীয় কানন
    পৃথিবীতে আসবে হয়তো অবকাশের ছলে
    অলস কোন রোবটের হাতে
    কিংবা গুগলের কোটি তথ্যের ভিড়ে
    আমার কবিতা খানি অনুভূতিহীন জগতের মাঝে
    এতটুকু প্রাণ খুঁজে ফেরে অবহেলা উপেক্ষা করে
    আজিকার যত আনন্দ- উল্লাস আর বসন্তের সুর
    পাঠাইতে পারিব না তোমাদের করে
    আজ হতে শতবর্ষ পরে।

    তবুও নিতে ঘ্রাণ কল্পনার জয়গান
    ভেবে দেখ মনে-প্রাণে
    আজি হতে শতবর্ষ আগে
    কোন এক বসন্ত দিনে
    একুশে ফেব্রুয়ারি’র প্রভাত-ফেরি’র গানে
    আবেগে সিক্ত করে প্রাণ
    পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার দিনে
    অশুভ শক্তির পরাজয়ের উদাত্ত আহবান
    নবান্নের উৎসবে ফসলের মাঠে কৃষকের গান
    প্রাণে দোলা দেয় আনন্দের ঐকতান
    শরতের নীল আকাশ কাশবনে মিশে যায়
    প্রাণের আকুতি লয়ে ভালোবাসার গান গায়
    তোমাদের শতবর্ষ আগে
    কবি’র মন দ্বিধায় রয়
    বিজ্ঞানে না যেন হয় অনুভূতির ক্ষয়।

    আজ হত শতবর্ষ পরে
    বিজ্ঞানের নব নব জয়ে
    কোন নব কবি লিখছে কি কবিতা নব নব ছন্দে
    তোমাদের নব প্রযুক্তির ঘরে?
    আমার সংস্কৃতি- রীতিনীতি যদিও পুরোনো সেকেলে
    তবুও পাঠালাম তোমাদের করে
    দিও ঠাঁই হলেও অনাদরে
    তোমাদের নব সংস্কৃতিতে,নব প্রযুক্তির ভুবনে
    আজ হতে শতবর্ষ পরে।।

    7
    10 Comments
Skip to toolbar