Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 6 months ago

    ভুখারি
    মো: মাঈনউদ্দিন।
    আধো আধো খেয়ে পায়েষ সুজি মোগলাই জর্দা
    আপেল কমলা নাশপতি খেজুর অররি করমচা।
    পেপে পেয়ারা আঙ্গুর ডালিম ইটালিয়ান স্ট্রবেরি
    বারমাসি আম কাঠাল ডাব আর ইক্ষু মিশ্টি চেরি
    পেয়ালা ভরিয়া থরে থরে লয় দেশ বিদেশি জুস
    জাফরান ছিটা নবাবি বোখারা দেশি ফুট তরমুজ।
    দেখিয়া বোধ হয় বহু দাওয়াতির বিরাট আয়োজন
    অথচ খাচ্ছে ঘরের সকলে হাতে গোনা কয়জন।
    এটা হতে কিছু স্বাদ চুষে দেখে এককামর ওটা হতে
    সবগুলি তার রাহুর লালায় এদো করে জিবে ঘেটে।
    অথচ ভুখারি বাহিরে দারায়ে কাদিছে নিরন্তর
    অনাহারি শিশু ঘরেতে রাখিয়া ঘুরিছে পথের পর।
    পায়ে পায়ে তার হস্ত মাঘিছে ক্ষুধার অন্য ভাই
    এদো খাবার হতে কিছু দিবে কেউ সে অবসর নাই।
    হাত বারায়ে বলিছে ভিক্ষারি আজিকে ঈদের দিন
    ছাওয়ালটা মোর ক্ষুধার জ্বালায় কাদিছে অন্তহীন।
    যদি কিছু দেন পোলাডারে মোর খাওয়াইতে পারি স্যার
    ছোট মানুষ ও পারেকি সইতে মোর মত অনাহার।
    কত কিছু দেখি বাটিতে বাটিতে আপনার টেবিলে
    আমায় একটু কিছু দিলেই পোলার খুধাটা মিটিবে।
    হেনকালে স্যার তেজিয়া ওঠে ডাকিল বারির লোক
    ফকিন্নি তুই কোন সাহসে খাবারে দিছিস চোখ।
    (সংখেপিত)

    7
    2 Comments
    • সবার জন্য চাই সমাজতন্ত্র।

      • সবার সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই হবে! এমন অসাধারণ কিছু উপহার দেয়ার জন্য অনাবিল ভালোবাসা রইল লেখকপ্রিয়!

Skip to toolbar