-
অ-বিকৃত
♠
একদিন তো আমরাও ছিলাম
তোমাদের মতোন ঈশ্বরের পুত্র।
আজ তবে কেন বলো
সমাপ্তির রেখা ধরে সরে যাও দূরে।
কেন প্রকাশিত নির্জনতা জেঁকে বসে থাকে?
কেন এমন রং বদলে যায় ফাগুনের?
সবাই ভুলে যায়,
কিছুই আর থাকে না স্মৃতির তলানিতে।তবু, সাইরেন বাজে-
বহুদূর থেকে ডেকে ওঠে ভগবান।
বলে- দ্যাখো, ক্ষুধা সাজিয়ে রেখেছি পাতে।
দ্যাখো, পিপাসায় ভরে গ্যাছে তোমার চোখ।
সময়ের জলসাঘরে নেচে ওঠে তনয়া শরীর,
সেই ঝঙ্কারে ঘুম ভেঙে জেগে ওঠে খোদা।
মসজিদে মানুষ ডেকে নিয়ে,
নিজে ঢুকে পড়ে নরকের পানশালায়।হায়, এভাবেই মানুষ কি তবে ধোকা খেয়ে যাবে?
এভাবেই কি ফুরিয়ে যাবে বিশ্বাসের আকাশ?
নাও তবে, খুলে দিলাম স্বর্গের ছিপি।
পান কোরে বলো রক্তের স্বাদ কেমন-
নোনতা নাকি মিষ্টি?মুখ নিচু কোরে রেখে লাভ নেই;
জানি বিক্রি হয়ে গ্যাছে তোমাদের স্বাদ, গন্ধ আর স্পর্শ।
জানি তুমি এবং তোমরা খুঁজে পেয়েছো পথ।
সে পথ কাঁটাতার দিয়ে ঘেরা,
সে পথ পেরোতে পারে কেবল বিস্মৃত বোকারা।6 Comments
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5


হায়, এভাবেই মানুষ কি তবে ধোকা খেয়ে যাবে?
এভাবেই কি ফুরিয়ে যাবে বিশ্বাসের আকাশ?
নাও তবে, খুলে দিলাম স্বর্গের ছিপি।
পান কোরে বলো রক্তের স্বাদ কেমন-
নোনতা নাকি মিষ্টি?
এ অংশটা দারুণ লাগলো