-
মৃত্যুর শুভ্রতা
– অয়ন আবদুল্লাহ
(মূল কবিতা: ব্লুম এন্ড পাস অ্যাওয়ে- সার্গেই ইয়েসেনিন)
♠
কোনো আফসোস নয়, নয় চোখের জল
সব বিলীন হবে, জমে থাকা কুয়াশার মতোন।
শুভ্রতা হারিয়ে মলিন হবে যা কিছু উজ্জ্বল,
যৌবন ফিরে হায় আসবে না তখন।শীতল স্পর্শে আমি করেছি অনুভব
এতোটা দারুণ আগে লাগেনি কভু।
সবুজ ঘাসের বুকে হেঁটে যাওয়া এইসব
আনন্দগুলো আর বিস্মিত করে না, প্রভু!যাযাবর হৃদয়; সে তো কখনোই আর
আলোড়ন তুলবে না ঠোঁটের আগুনে।
আমার পবিত্রতা গলে যায় বারবার
প্রবল দৃষ্টি আর আবেগী ফাগুনে।এখন আর আমি অতো হই না ব্যাকুল,
জীবনটা এতো দ্রুত কি যাবে ফুরিয়ে?
মনে হয় এইতো ফুটেছে সকালের ফুল;
দুরন্ত ঘোড়া ছুটছে অতীতের ধুলো উড়িয়ে।অনুগ্রহের আশায় এগিয়ে যাচ্ছি ধ্বংসের পানে;
সতেজ পাতা যেমন, ধূসরতায় ঢেকে যায় ধীরে ধীরে।
তোমরা আজীবন ডুবে থাকো মুক্তির গানে,
আলো নিয়ে এসেছিলে যারা এই মৃত্যুর ভিড়ে।9 Comments-
-
-
“এখন আর আমি অতো হই না ব্যাকুল,
জীবনটা এতো দ্রুত কি যাবে ফুরিয়ে?
মনে হয় এইতো ফুটেছে সকালের ফুল;
দুরন্ত ঘোড়া ছুটছে অতীতের ধুলো উড়িয়ে…”অভূতপূর্ব সুন্দর উপস্থাপনা… শুভ ও মঙ্গল হোক প্রিয়…
-
-
@ayonpuran09 এটাই সত্যি।
-
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



ভালো লাগলো। সুন্দর গোছানো উপস্থাপন।