Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 3 years, 10 months ago

    অবশেষে…
    – পি কে সরকার
    মাইলের পর মাইল,
    রাজপথ থেকে আইল,
    উদর পুরিতেই কাহিল।
    সময়ে পৌঁছতে হবে,
    তা না হলে…
    কাজ চলে যাবে।
    এতটুকু পেট ভরিতে,
    নশ্বর দেহখানি রাঙাতে,
    কত কিছুই না দেখতে,
    করতে, ভাবতে… হলো সয়তে।
    কত প্রত্যাশা, কত আশা,
    কত স্বপ্ন ভঙ্গ…
    কত ভালোবাসা…
    কত পূরণ, কত নিরাশা?
    যোগ বিয়োগে আবার ছুটে চলা,
    শুরু নব নব ইচ্ছে পূরণ খেলা।
    স্বার্থের দ্বন্দ্বের শেষে…
    আবার নতুন দ্বন্দ্বে গেলে ফেঁসে…!!
    অবশেষে…
    নিথর দেহ নিথর মাটিতে,
    জায়গা হয়নি অট্টালিকাতে।
    শিয়রে জ্বলছে আগরবাতি,
    গন্ধ কি পাচ্ছো তুমি?
    প্রাণহীন দেহ নিথর,
    আত্মীয় পরিজন কাতর।
    এত আর্তনাদ এত বিলাপ,
    এ সবে কি লাভ!
    চিরনিদ্রায় পেয়েছে যাকে,
    সে এখন যাত্রী,
    আট চাকার গাড়ীতে।

    4
    2 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar