-
হঠাৎ
——————–
কাউকে কাউকে হঠাৎ
এতো ভালো লেগে যায় কেন ?
কেন কেউ এক লহমায়
মনের গহন ঘরে ঢুকে পড়ে ?
কেউ জানেনা ।
জানলেও , প্রকাশের ভাষা
কোথায় যেন হারিয়ে যায় !
সেই কেউ একজন
হয়ে ওঠে বিশেষ জন ।
তার হাঁসি কান্না আনন্দ বেদনা
অন্তরের সারিন্দায় ,
তারগুলোতে তোলে সুরের ঝংকার ।
প্রতিটি গ্রন্থিতে তন্ত্রিতে
ছড়িয়ে যেতে থাকে ভালোলাগা
আর না দেখা ছুঁয়ে থাকা
ভালোবাসা হয়ে ।
চেনা নেই জানা নেই
তবুও মন চিনে নেয়
জানতে চায় ,
চায় অনেক অনেক কাছে থাকতে
ভালোবাসা দিতে , ভালোবাসায় জড়িয়ে
চায় ভালোবাসতে ।।3 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


হঠাৎ করে পাল্টে যায় জীবন।