Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রেমের ছড়া

    মেয়ে তোকে-
    বুকে ধরবো
    ভালবাসবো
    চোখের জলে
    সংগোপনে
    অন্তরালে।

    মেয়ে তোর-
    রঙিন শাড়ি
    অবাক হাসি
    আকাশ জুড়ে
    হালকা রোদে
    মেঘের মাঝে।

    মেয়ে তুই-
    একলা কাঁদিস
    স্বপ্ন মাখিস
    আলতো করে
    ঘুমের দেশে
    রাতের কোলে।

    মেয়েতোকে-
    বুকে ধরবো
    ভালবাসবো
    চোখের জলে
    সংগোপনে
    অন্তরালে।

    মেয়ে তোর-
    জমাট বাঁধা
    দুখের কথা
    বলতে পারিস
    এই আমাকে
    ভরদুপুরে।

    মেয়েতুই-
    উদাস ভারী
    উড়ছে পাখি
    বাতাস ভেঙে
    তোর চোখেতে
    কাঁপনতুলে।

    মেয়ে তোকে-
    বুকে ধরবো
    ভালবাসবো
    চোখের জলে
    সংগোপনে
    অন্তরালে।

    মেয়ে তোর-
    চোখের ভাষা
    মুখের কথা
    নাচের তালে
    উঠলো ভেসে
    গুনগুনিয়ে।

    মেয়েতুই-
    দুঃখপেলে
    ভুলতে জানিস
    নতুন কথায়
    উঠলি হেসে
    অবাক করে।

    মেয়ে তোকে-
    বুকে ধরবো
    ভালবাসবো
    চোখেরজলে
    সংগোপনে
    অন্তরালে।

    1
    1 Comment
Skip to toolbar