-
নববর্ষে নব প্রত্যয়
– পি কে সরকার
ঘন কুয়াশায়, হিম হিম হিমেল হাওয়ায়,
সুখ দুঃখ বেদনায়,তোমারে জানাই বিদায়।
জীবন খাতায়,স্মৃতির সোনালী পাতায়,
অতীত আরেকটি অধ্যায়,
অম্লান মনের মণিকোঠায়।
নব প্রত্যাশায় নব উদ্যমে,
সুশোভিত হোক ধরা নব কিরণে,
নববর্ষ তোমারে স্বাগত নব প্রত্যয়ে।
শান্ত হোক বসুধা বন্ধ হোক বৈরিতা,
ম্লান হোক উত্তাল বিপর্যস্ত মানবতা।
মানুষগুলো মানুষ হবে,
যুদ্ধ ছেড়ে শান্তি আনবে।
সন্ত্রস্ত অশ্রু শূন্য নেত্র, ক্ষত বিক্ষত চিত্ত,
ভুলতে চায় উলঙ্গ ক্ষমতার উন্মত্ত নৃত্য।
নিরীহ প্রাণ যুদ্ধ নয়, শান্তি চায় প্রাণে,
অনাবিল বিবেকানন্দে হাসুক প্রাণ খুলে।
প্রস্ফুটিত হোক সুগন্ধি পুষ্প মানবতার,
উন্মেষিত হোক শান্তির রুদ্ধ দ্বার,
জয় হোক প্রেমময় ভালোবাসার।
ধ্বংস হোক জীর্ণ শীর্ণ মতবাদ,
মতান্তরে নয় বৈরিতা, জানাও সাধুবাদ।
উগ্রতা হিংস্রতা নির্মম নিষ্ঠুরতা সবে,
উৎপাটিত হোক মনূষ্যত্বের সুবাতাসে,
সমাধিস্থ হোক মহাশূন্যের গহিনে চিরতরে।
পরমতসহিষ্ণুতায় প্রকৃতি থাক সদা হাস্য,
পৃথিবী নির্মল কর, রেখে যাও বাসযোগ্য,
অনাগত প্রজন্ম যেন বেড়ে ওঠে সহাস্য।2 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam


আপনি বরাবরই ভালো লিখেন। এটাও ব্যতিক্রম না। শুভনববর্ষ।