Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 5 months ago

    নতুন প্রভাত
    হে পৃথিবী,
    তোমার কঠিন কোমল কোলে,
    একটি বছর চলে গেল,
    কত ছবি হল সাদাকালো!
    কত সহস্র অনুপলে গড়া,
    কান্না হাসির গৌরবে ভরা,
    প্রহরগুলো হল বিলীন।
    তবুও মোর জনম জনমের ঋণ,
    জমা আছে তোমার অলিন্দে।
    ঝরা ফুলের পাপড়িবৃন্দে,
    আজও সেই সৌরভ ঝরে,
    শক্তি যোগায় নতুন প্রহরে,
    যত দিয়েছ শূন্যতা আমায়
    ততই ভরিয়ে দিয়েছ পূর্ণতায়।
    কাঁটা ভরা আধো আলো অয়নে
    আঁকিনি অবাঞ্ছিত স্বপ্ন অঞ্জন দু’নয়নে,
    তবু অনেক বেশি বৃষ্টি প্লাবনে,
    বেঁধেছি সুর জীবন সারথির সনে
    কখনও সরোদের সুর,
    মিলিয়ে গিয়েছে বহু দূর
    কখনও ঝিনুকের মুক্তোয় ঝরেছে ক্ষত,
    স্বপ্ন মরালীর ডানা হয়েছে আহত।
    ঝরেছে রক্তের ধারা ক্লান্ত তিথিতে
    নীরব অভ্র মিশেছে কালো নীশিথে।
    খরাঝরা প্রহরে হেটেছি যখন,
    লুকিয়ে রেখেছি আঁধারের ক্রন্দন।
    বন্ধুর পথে হেটেছি বহুদূর
    তবু ছাড়িনি স্বপনের সুর
    এত আবিলতা ভরা বাতাসে,
    ধোঁয়ার কুন্ডলী চেপেছে যখন নিশ্বাসে
    তোমার সীমান্তের শীতল ছায়ায়
    ফিরেছি বারে বারে প্রগাঢ় মায়ায়।
    নীল আঁচলে রূপালী মেঘের ভেলা,
    মেঘও বৃষ্টির লুকোচুরির খেলা,
    পূর্ণ শশীর রাতে অতল নীল সাগরে
    সোনা ঝরা মোমের জোছনার চাদরে,
    ঝিলিমিলি ঊর্মির লুটোপুটি খেলা
    মেঘের সাথে তারাদের সারাবেলা
    হাতে হাত ধরে নেয়া জলের পরশ
    চোখের পাতায় লেগে আছে
    আজও সেই মিষ্টি রোদের হরষ
    অনেক অপ্রাপ্তির খাতা
    ভরিয়ে দিয়েছেন বিধাতা
    অনেক রঙ্গীন আলপনায়
    মৃদু মন্দ পায়ে চলা আঙ্গিনায়
    স্নাত হয়েছি হাজার বৃষ্টির পশলায়
    কষ্টের পোকাগুলো সরে গেছে গুটি গুটি পায়
    তাই প্রচন্ড ভালবাসি তোমায়
    মেঘ-বৃষ্টি-রোদের ছায়ায়
    এত ভালবাসা দিয়েছ আমায়
    তাই রণতরী বেয়ে ভালোবেসে যাব তোমায়
    ক্রান্তি সূর্যাস্তের আলো মেখে
    প্রভাতের কাছে যাব মিনতি রেখে
    আমরা উড়াব অনেক ফানুষ
    তুমি কী আমায় দিবে নির্মল মানুষ
    যখন বাদামী গাছ ফরিং রা
    সব চলে যাবে বহুদূরে
    শিশিরের মুক্তোগুলো ছুঁয়ে
    বিহগেরা ডাকবে মায়াবী সুরে
    কাঁটার আঘাত সয়ে
    হিজল-তমালের ছায়ায়
    থাকব সেই মিষ্টি ভোরের অপেক্ষায়।।

    13
    31 Comments
    • @nilufar-ghani অনেকদিন বাদ আপনার লেখা পড়লাম। দারুন হয়েছে। কি খবর আপনার, ভালো আছেন তো ?

      • অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভাল আছি। অনেকদিন পরে আপনার সাথে যোগাযোগ হয়ে ভাল লাগল। আপনার অনবদ্য লেখার ধারা অব্যহত রাখবেন। অনেক ভাল থাকবেন।

    • “তোমার কঠিন কোমল কোলে,
      একটি বছর চলে গেল,
      কত ছবি হল সাদাকালো”

      শ্রদ্ধা, প্রীতিমুগ্ধতা ও নববর্ষের শুভকামনা প্রিয়কবি…

    • নববর্ষের শুভকামনা প্রিয়কবি চমৎকার লেখনী।

    • চমৎকার &শুভেচ্ছা রইলো বন্ধু…

    • কবি অনেক ভাল লিখেছেন

    • সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!

      • অনেক অনেক ধন্যবাদ। কবিতা এমন কিছুই হয়নি। কিন্তু আপনাদের ভালবাসা ও শ্রদ্ধার কথা আমার মনে থাকবে। কৃতজ্ঞতা জানবেন।

      • কী যে বলেন আপনি! আপনার লেখা সবসময়ই সুখপাঠ্য।

    • আহা! এমন প্রশান্তি শুধু আপনার কবিতায় খুঁজে পাই কবিপ্রিয়! নতুন দিনগুলো হোক আরো বেশী কাব্যময়!

      • অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বরাবরের মতই আপনার অনুপ্রেরণামূলক সুন্দর কথা শুনতে পেলাম। অনেক ভাল থাকবেন।

      • খুব সুন্দর করে বলেছেন।

      • ধন্যবাদ মঞ্চগুরু ও মঞ্চবন্ধু! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন! @prithula

    • @Prithula Zaman শুভেচ্ছা ও  নিরন্তর শুভকামনা।

    • @drako Shajib শুভেচ্ছা ও  নিরন্তর শুভকামনা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • তুলট কর্তৃপক্ষ ও তুলটের সাথে সম্পৃক্ত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ,শ্রদ্ধা ও অশেষ কৃহজ্ঞতা জ্ঞাপন করছি।

    • কবি চমৎকার কাব্ব্য বর্ণনা করেছেন

    • অনুপ্রাণিত হলাম।

    • শুভেচ্ছা রইলো

    • বছর তো যাবেই জীবনও যাবে কমে অতপর ……..সমর্পিত হবো।

      • হ্যাঁ, তারপর একদিন যাঁর যাঁর নির্ধারিত সময়ে মহাপ্রভু র কাছে চিরকালের জন্য সমর্পিত হব। সবসময় এটা মনে রেখে ই  সকলের সহযোগিতা, সহমর্মিতায় আমাদের জীবন এর কারুকাজ যেন সুন্দর করতে পারি। এপার এবং  ওপারের জন্য।  অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।

    • জনপ্রিয়তার অভিনন্দন মঞ্চগুরু! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

Skip to toolbar