-
শেষযাত্রা
♠
অস্থীর গভীরে লুকিয়ে আছে এক নারী;
অনাবৃত চোখে তার ডুবে গ্যাছে সন্ধ্যের বেদনা।
দুপুরের বৈরী রোদে থেমে যাওয়া পথের মতোন
সে-ও লুটিয়ে পড়ে নীরবতার গালিচায়।যৌবন হারানো নদীটিকে
বুকে নিয়ে উড়ে যায় শুভ্র বিকেল।
পাতার মর্মরে লুকিয়ে আছে এক বিষাদ কবিতা
দৃষ্টির সীমানায় সূতোকাটা ঘুড়ির অভিশাপ নিয়ে।ক্লান্তি, বহুযুগ ধরে ঝুলে আছে শরীরে;
দ্বিধাগ্রস্ত পা হেঁটে যাচ্ছে অনন্তের পানে।
যেখানে বৈরী রোদ চুমু খায় নদীর বুকে
আর পথের উপর ঝরে পড়ে পড়ে অভিশপ্ত বৃক্ষপল্লব।12 Comments
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5


“পাতার মর্মরে লুকিয়ে আছে এক বিষাদ কবিতা
দৃষ্টির সীমানায় সূতোকাটা ঘুড়ির অভিশাপ নিয়ে”
অনুপম শব্দাঞ্জলি… শুভেচ্ছা…