-
যা কিছু থাইকা যায়
♠
কোথাও যায় না পথ,
তবুও ঠিকানা জানে ঠিক।
যদি খুঁজবার পারো-
পাইবা তারে নিকটে অধিক;
যেইখানে আলাপ জমায়া রাখো
খুচরা পয়সার মতোন।
যেইখানে স্মৃতির তসবি হাতে
দুঃখরা হইতে চায় চিরন্তন।
নাই, তবুও থাকে
দূরে অথবা কাছে;
যেমন রোদ আর বৃষ্টির ভিতর
হাওয়ার পরশ আছে।কোথাও যায় না মানুষ,
মিছা কেন বলো-
ফিরা আসো, ফিরা আসো!
মানুষ ফিরে না,
থাকে পথের মতো স্থির,
তবুও, কেন ভালোবাসো?
দেখো- বেহাগের রঙে, সমস্ত অঙে
সময়ের তরজমা চলে।
কোথাও যায় না কেউ,
স্থির হইয়া শুধু
পথের ঠিকানা বলে।11 Comments
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



“আছে ভাবনার আঁকর
পরাণ ভুঁই চষতে পাই নিরেট পাথর !
আছে কিছু বকেয়া জীয়ন ব্যাপিয়া
বাহিরে খুঁজে মরি কিন্তু সকলি ভেতর…”
অপ্রতিম সুনেহ্রা আঁচড় …