Profile Photo

NurOffline

  • Sorna135
  • Profile picture of Nur

    Nur

    3 years, 5 months ago

    যন্ত্রণা
    আমি অনেক দূর এগিয়েছি
    অনেক পাতা পরে ফেলেছি
    তবুও পাতা উল্টে সেই বিশেষ পাতা পড়ার
    বদ অভ্যাস আমার রয়েই গেলো।
    রয়ে গেলো ফিরে ফিরে তাকানোর মোহ।
    জানি কেউ নেই, তবুও ফিরে তাকানোর
    লোভ সংবরণ করার ব্যর্থতা।

    আমি স্মৃতির ধুলো খুব যত্ন করে রেখে দেই
    আশাহীনতাকে বাঁচিয়ে রাখি
    জিইয়ে রাখি এক পঁচে যাওয়া লাশ কে
    যকের ধনের মতো আকড়ে রাখি
    এক ভুল ধারণাকে
    আত্ম তৃপ্তি খুঁজি অদৃশ্য পুতুল খেলে।

    আমি জিইয়ে রাখি আমার সর্বনাশকে।
    খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখি চেনা কাল সাপকে,
    আমার যন্ত্রণাকে।

    8
    11 Comments
Skip to toolbar