Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • বিস্ময় সৃষ্টি
    প্রভু-
    দিয়েছ তুমি একটি মিষ্টি সকাল,
    স্নিগ্ধ সমীরণে উতলা বিকাল,
    চন্দ্র- তারায় শোভাকর রজনী-
    আহা! কি সুন্দর তুমি না জানি!

    দিয়েছো শেফা তরুলতাতে,
    কন্ঠে মোহন- মধু ভাষা যে,
    সৃজিছো দিবস ভরা মোহিনী-
    কি সুন্দর তুমি না জানি!

    দিনের মাঝে মধ্যাহ্ন-অপরাহ্ন,
    লালিমা নীলিমা ভরা সায়াহ্ন,
    করুণা ঘেরা বিশ্ব ধরনী-
    সৃজিছো নিখুঁৎ তব সৃজনী।

    এ প্রাচুর্য পূর্ণ বিশ্বলোকে-
    সকাতর সব স্ব স্ব শোকে,
    আপন মায়ের শোভা ভগিনী-
    আহা! কি সুন্দর সৃষ্টি গাঁথুনী!

    বিস্ময় সৃষ্টি তব;-শিশু হতে পূর্ণ,
    বিকশিত; যা ছিলো অস্তিত্ব শুন্য,
    রহস্য ঘেরা যৌবন যার কাহিনী-
    বিস্ময়, নিখুঁৎ তব সৃজনী।

    সকল আলোক প্রাণ যাচে,
    তোমার করুণায় সব বাঁচে,
    বিশ্ব ধরা তো ঋণী-নির্গুণী-
    তব কৃপা মহৎ, তুমি সর্বধনী।

    প্রতিটি সৃজনী এ মহিমালোকে,
    ছোটে, ছুটছে সে পরম উল্লাসে,
    একদিন টুটে যাবে প্রাণ-সঞ্জিবিনী-
    সমাপ্ত হবে তার শত কাহিনী।

    মোরা আদি-অন্ত শুন্য-
    তুমি তো তোমাতেই পূর্ণ,
    তুলেছি শুন্য-পুণ্য হস্তখানি-
    মহিমা ভরায়ে দাও মোদের জীবনী।

    13
    7 Comments
    • ঈশ্বর বন্দনায় বিন্যস্ত শব্দমালা দারুণ হয়েছে
      !

    • কি সুন্দর করে স্রষ্টার স্তুতি করেছেন মঞ্চগুরু! মনটা শান্ত হল!

    • কবি অসাধারন লিখেছেন!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সৃষ্টি মহান।

Skip to toolbar