Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    3 years, 5 months ago

    বাবা/

    ভেবেছিলাম তোমাকে ছাড়া বাঁচবোনা
    তোমাকে ছেড়ে ‌সব হবে অচেনা
    যেখানে তোমার ডাক নেই
    আদর নেই আর সমবেদনা।
    কিন্তু আমি দিব্যি বেঁচে আছি
    হাসি কান্না আর অভিমানেরাও।
    বিয়োগ বেদনায় অস্থির হইনি
    তবে স্তব্ধ হয়েছি সহস্রবার।
    এখন তোমাকে সঙ্গে নিয়ে চলি
    হাটে হোক কিংবা রাস্তায়।
    তোমাকে নিয়ে হেসে গড়াগড়ি খাই
    কেঁদে কেটে বুক ভাসাই,
    অভিমানে চুপচাপ হই কখনো কখনো।
    তুমি অবিকল আগের মতন,
    ঘরের সামনে এসে দাঁড়াও।
    নাম ধরে ডাকো, তাড়া দাও-
    চেঁচাও, ভালোবেসে আগলে রাখো।
    জীবন পথে আগের মতই পাশে থাকো।

    রুবা//
    11/01/23

    5
    4 Comments
Skip to toolbar