-
কবিতাঃ হরিণ
তোমার চোখ শুধু চেয়েছিল সবুজ প্রান্তর,
ঘাস আর ঘাস,
বাতাস আর জলাভুমি।
তবু তৃনভুমির নীরিহ সন্তান
তুমি অস্থির চিত্তে
ব্যাঘ্র কিংবা হায়েনার পদধবনি জাগ্রত।
নরম তৃনের ডগা রস আস্বাদনের বিলাস
তোমার হয়না।
অন্ধকার হলে জ্যোৎস্নার আলো পৃথিবীতে
মোমের শান্তি আনে, বাতাসে দুলে ওঠে তোমার বুক
খস খস শব্দ হলেই, চিন চিন ভয় সারা জীবন লেগে
থাকে তোমার মাংশের চর্বিতে।
হায়েনারা জিহবায় কামনার লালসা ঝড়ায়।
কি অদ্ভুত! তোমার নরম তুলতুলে শরীরের
পরই কারিগর কামার হায়েনার মুখে বসাল
ক্ষুরধার দন্তমালা।
তুমি ক্ষত বিক্ষত হলে সৃষ্টি খেলার রহস্য আরো জটিল হয়।
তোমার যে চোখে সবুজ প্রান্তরের সপ্ন ছিল,
হায়েনা মাংশ খুবলে নেয়ার কালে সেখানে নীল
আকাশ মস্ত অভিমানের ছায়া ফেলে।
তোমার চোখ দেখে বিধাতার করুনা হয় না,
শকুনেরা ঈশ্বরের মান রাখতে তোমার চোখ
উপড়ে নেয়।
সৃষ্টি রহস্য হয়ে পড়ে থাকে শুধু হাড়।9 Comments
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
বদরুলকায়সার
@xgb77408toaik-com
আহান খান
@ukm39186laoia-com
ishan_syed
@put23009laoia-com
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
রিফায়াত নিগার
@refayat-nigar
Zubayeda
@vww28309toaik-com
AdabenTatali
@adabentatali



চমৎকার