Profile Photo

MD-Shofi-Ahmed-SohelOffline

  • MD-Shofi-Ahmed-Sohel
  • Profile picture of MD-Shofi-Ahmed-Sohel

    MD-Shofi-Ahmed-Sohel

    3 years, 4 months ago

    “ভয়”

    মোঃ সোহেল মিয়া

    আমি হয়তো ততটা সুদর্শন নই,

    যতটা সুদর্শন তুমি চেয়েছিলে।

    আমি হয়তো ততটা স্মার্ট নয়

    যতটা স্মার্ট হলে

    তুমি আমার এই হাতে হাত রেখে

    পাশাপাশি হাঁটতে,আর দেখতে আড়াল চোখে

    টাকা দিয়ে হয়তো ভালো মুহুর্ত যায় কেনা

    কখনো যায় না কেনা স্বপ্ন।

    আমার না হয়,চাহিদা বলে কিছু নেই

    তাই বলে কি চাহিদা ছাড়া পৃথিবী চলে?

    আমি না হয় একটু কালো

    তাই বলে কি আমার জীবনে নেই কোন আলো?

    তুমি হয়তো পেতে পারো সুদর্শন মানুষ

    কিন্তু হতে পারে ভালোবাসার অভাব।

    টাকা আর সুদর্শন যদি হতো সব

    তাহলে বিল গেটস থেকে প্রভাবশালীর হতো না বিচ্ছেদ।

    আমার মতো একতরফা প্রমিকেই জানে

    কাছাকাছি থেকেও এক হতে না পারাটা কত কঠিন ও কষ্টের।

    এ জন্মে না হলেও

    পরের জন্মে হবো তোর মনের মতন।

    আমার শুধু একটাই ভয়

    দেহ বদলে গেলেও

    মন চাহিদা কি আগের মতই থাকবে?

    নাকি শরীরের মত যাবে বদলে?

    ১৮/০১/২০২৩

    ৭ঃ৪৭এএম

    5
    3 Comments
Skip to toolbar