-
কুয়াশা মোড়ানো প্রতি ভোরে তোমাকে মনে পড়ে
মনে পড়ে তোমায় নিয়ে গল্পবলার বিকেল।
যে বিকেলে শুধু তুমি আর আমি সাজিয়েছি গল্প আর
গেথেছি মালা কাঠগোলাপের, সাজিয়ে নিতে আমার খোপায়
হাতে হাতটা রেখে বালুকাবেলায় হেটেছি এঁকে দিতে তোমার আমার পদচিহ্ন।
খুব ভোরে যখন ঘুমের রেশ কেটে যায় তখন তোমায় অনুভবে পাই
মনের চোরাগলিতে তোমার ছায়ারা এলোমেলো ছোটাছুটি করতে থাকে
আলসে মোড়ানো শরীরকে টেনে তোলার আগে একটি বার তোমায় ছুয়ে দেখার ইচ্ছেগুলো যখন খুব তীব্র হয় তখন আবার ইচ্ছে হয় ঘুমিয়ে স্বপ্নের দেশে তোমায় ছুয়ে আসি
বলে আসি তুমি রোজ ভোরে আমার বাতায়নের পাশে একটা সাদা গোলাপ রেখে যেও।
খুব সকালে কাজের ভীড়ে তোমার যখন আমায় মনে পড়বে তখন এক কাপ চায়ে চুমুক দিয়ে কি আমার নামটা লিখে রাখবে
রাখবে কি আমায় তোমার হৃদকোঠরে স্পন্দিত ছন্দ করে।
আমি প্রতি ফোটা শিশিরে তোমার নামটি লিখে রেখেছি যত্নে সাজিয়ে রেখেছি আপনালয়ের মানমন্দিরে।
স্নিগ্ধা।4 Comments
Friends
Tanvir Ahmed
@tanvir02025
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
D K MAHANTA
@dkmahanta01718942602
Shazzad Sobuj
@mr-green360
Md. Habibur Rahman
@habib
Maksuda Akter
@maksudashima
Hasina Rahman
@hasina-rahman
OLOT PALOT
@olotpalot71
HM Morshedul Islam
@hmmorshedulislam



বাহ! মিষ্টি প্রেমের কবিতা!