-
শূন্যতা
রুদ্রজ প্লাবনসব গল্পই আজ যে ফাঁকা লাগে
নেই মন আজ আর কোন কাজে
আমরা যে আজ বহু দূরের মানুষ
চলেছি বিচ্ছেদের নদী বেয়ে।বাতাসেতে পাইনা যে আর প্রাণ
মরুর তাপে পুড়েছে সব সুখ
মন হারানোর কান্না চারিদিকে
সময় গুনছে কেবল মৃত্যুর ক্ষণ।এ কেমন সময় চলছে বলো?
এ কি কোনো অভিশাপের ফল!
কোন দুর্ভাগ্য লেপ্টে গেল ভালে?
আঁধারে ভরা হয় সকাল।দেখো ভাগ্যের কি বিড়ম্বনা!
করলো সবকিছু ছারখার
কি অমোঘ দৃষ্টি যে তার,
পড়লো মনের ভিতরটা আমার।ঘুমেরা আজ গেল আমায় ছেড়ে!
কোথাকার কোন হতচ্ছাড়ার টানে
নেশায় মত্ত মন আজ যায় মিশে
আলিঙ্গন করতে চায় মৃত্যুকে বিষ পানে
আমি শুধু বসে আজি ভাবি
কবে ঘটবে এসবের অবসান।বিষন্নতার করাল নীল থাবায়
কুড়ে খায় মনের নীলাকাশটাকে
মেঘেদের কেবল ছুটোপুটি যেথায়
পাখির পাখায় আলো মাখা ভোরে।মনে লাগে প্রজাপতির রং
বিচিত্রতা কত মিলে মিশে
এমন এক মন খারাপের দিনে,
তুমি যে চির বিদায় নিলে।খুব বুঝি ভাল থাকার স্বাদ নাও,
খুব বেশি সুখের সংগে বাস!
কি সুখ মিললো তোমার প্রিয়,
শান্তিতে কি করছো বসবাস?সবারই দিন কেটে যায় কাজের মাঝে
সময় যাবে ছেড়ে আমাকেও
মনেতে কেবল কেন বাজে?
কি লাভ হলো এমন বাজে কাজে?7 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Md. Deloar Hossen
@md-deloar-hossen
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Rashedul Hasan
@rashedul-hasan
Dhali Moin
@dhali-moin
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Neel tripura
@neel
Jubayer Al Mahmud
@jubayer
ইফতিশা খানম
@eftishakhanam


ভাবনার চমৎকার প্রকাশ !