-
পরিমার্জিত বেদনা
♠
চুলখোলা সন্ধ্যায়, বালুর শহরে
কেউ হাঁইটা যায়, অনুভূতির ঘরে।
যেইখানে মেঘ, অনাদরে ঘোলা
তপ্ত আবেগ, হাওয়া দেয় দোলা;আমি ভাবি, এইতো চলতেছে দিন;
ভাঙ্গা চাবি, তালামারা গুমোট কফিন।
তবু শোনা গ্যালো, গোধূলি বিকাল
খেয়ে নিছে আলো, কাল-মহাকাল।জং ধরা হাত, পুরোনো জামা ঘড়ি,
হারায়ে যাওয়া রাত জড়ায়া ধরি।
যেন পিপাসায় কাতর শোকার্ত ঠোঁটে
কবিতার আশায় গোলাপেরা ফোঁটে।ভাঙ্গা আয়না, চুরমার হওয়া কিছু কথা
বোবা বায়না, চাইপা থাকা নীরবতা;
পাখিদের স্বর বন্দী অখন এমন খাঁচায়-
কথার ভিতর অকথ্য সব শব্দ বাঁচায়।সেই কথারা আজন্ম সব পড়ছে চাপা,
সেই ব্যথারা ভীষণ গভীর, যায় না মাপা।20 Comments-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
-
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



বেদনা মধুর হয়ে যায়, তুমি যদি দাও।