Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কথোপকথন

    ও আমার পাগল,
    আমার চোখের নিচে,
    নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম।
    তারও নিচে নরোম ঠোঁটে,
    ঘুমপাড়ানি গান।
    ও নাগর, আমার বুকে ভালোবাসার প্রাণ।
    ছন্নছাড়া বাঁশির সুরে বাজুক তোর গান।
    ও নাগর, তাকাস না ক্যান?
    আমার রুপে পাগলপাড়া,
    ও গলির সব ছেলে ছোকরা।
    তাহলে তোর কিসে সমস্যা?
    বুকে ব্যথা, মাথা ধরা,
    নাকি গত রাতের ঘুমহারা।
    তাকাস না ক্যান? এবার একটু দ্যাখ।
    আসমানের পরী আমি, করবো পিরিতি।
    তবে কি হলি সন্ন্যাসী?
    আমি এক পোড়া কপালী।
    যাহ্, ভাগ এখান থেকে।
    পরের বার দেখলে আমি মারবো তোকে ধরে।
    ছুঁড়ির ডগায় রক্ত লাল,
    ভাসবো স্রোতে, দহনকাল।

    4
    2 Comments
Skip to toolbar