Profile Photo

MD-Shofi-Ahmed-SohelOffline

  • MD-Shofi-Ahmed-Sohel
  • Profile picture of MD-Shofi-Ahmed-Sohel

    MD-Shofi-Ahmed-Sohel

    3 years, 4 months ago

    “মানা”
    মোঃসোহেল মিয়া

    তোমায় নিয়ে লিখতে করেছো মানা
    হয়তো আজ থেকে
    বন্ধ করে দেবো লেখার ডানা।
    তোমায় নিয়ে আর কখনো লিখবো না
    লেখালেখির জগতেও
    হয়তো আর ফেরা হবে না।
    তোমায় নিয়ে কেন লিখি তুমি কি জানো?
    আমি চাই, আমার বিষণ্নতার ঝড় দিয়ে
    তোমার মনে জমে থাকা
    একান্ত দুঃখগুলোকে স্পর্শ করতে।
    আমি চাই,
    তোমার হাজার কষ্টের ভাগ নিতে।
    আর আমি প্রতিবারেই বিফল হই
    আর তাইতো আমার
    প্রতিটি কবিতার শেষে থাকে ব্যর্থতা।
    তোমায় নিয়ে লিখতে করেছো মানা
    তুমি কি জানো?
    আমার কাছে কিছু দূর্বল ও ছোট শব্দ ছাড়া নেই কিছু।
    প্রতিটি শব্দের পিছনে পড়ে থাকে
    এক সাগর কষ্টের গল্প।
    যা সবাই অনুভব করতে পারেনা।
    তুমি কি জানো?
    আজকাল ব্যর্থতা, অবজ্ঞা,অবহেলা
    আমার ভালো লাগে।
    তাই তো আমি বার বার হেরে যেতে চাই।
    জেতার মতো,
    হেরে যাওয়ার মধ্যেও নেশা আছে।
    আর হেরে যাওয়টা আমার হয়ে গেছে নেশা
    যা সবাই পারে না।
    সবাই তো জিততে চাই,
    আমি না হেরেই গেলাম
    তোমার ভালোবাসার কাছে।
    তাই তো প্রতিটি কবিতা আর গল্পে
    শেষে থাকে ব্যর্থতা আর অশ্রু।

    ২৩/০১/২০২৩

    ২ঃ৩০ এ.এম

    5
    2 Comments
Skip to toolbar