-
ভুলে যাইনি
———————————————-
শুকদেব মজুমদারআমি চাঁদকে ছুৃঁতে পেরেও নিচের
চৌচালা ঘরটিকে ভুলে যাইনি- এখানেই
আমার সার্থকতা,
সার্থকতা এখানেই আমার যে, আমি ভুলে যাইনি
এ সংসারের নগন্য একজন আমি এখনো-
মাথার ওপরে জ্বলে সূর্য এবং আরও অসংখ্য নক্ষত্র।অনেক অনেক বড়ো বড়ো লোকের
সংস্পর্শে আসি এখন
কিন্তু সেই কবে ছুঁয়েছো আমাকে তুমি-
ভুলে যাই নি- এখানেই আমি মানুষ।সেই কবে দিয়েছিলে তুমি দুটো বাদাম খেতে
পার্কের বেঞ্চিতে বসে-
ভুলে যাইনি এখনো আমি
অনেক দামি ডাইনিং টেবিলের দামি দামি খাবারের
খাইবার পাস গিরি খাদের মধ্যে পড়ে গিয়েও-
এখানেই আমি সেই আমির অনেক কাছাকাছি
যে আমির খোঁজে বাউলরা কাটিয়ে দেন সারা জীবন
অনুপম একতারা বাজিয়ে।উঁচু পদ? একটুও বানাতে পারেনি আমাকে স্বাপদ
কিংবা স্মৃতিভ্রংশ-
নিচু নামে কথিত কতোজনের সঙ্গে
নিত্য পথ চলি আমি, পুরোনো পরিচয়ের কাউকে দেখলে বলি-
ভাই, কেমন আছেন? কতোদিন পরে
আপনার সঙ্গে দেখা হলো- সময় যে কিভাবে চলে যায়-
সময় এক আশ্চর্য বহতা নদ!
আমি যে মানুষ- এই বিবেচনা বোধটুকুই
আমার বড়ো পদ।সুইমিং পুলে সাঁতার কাটি আমি এখন
কিন্তু সেই কবে উলঙ্গ সাঁতার কেটেছিলাম
একপাল ছেলেদের সাথে বাড়ির পাশের খালে-
বর্ষায় তলিয়ে যাওয়া
তা আমার মনে এখনো দেয় হাওয়া-
কোথায় তারা এখন? কেমন ফিক করে হেসে ওঠে
এখনো এক-একজনের এক-এক কাণ্ড-কারখানা-
সে হাসির মধ্যেই আমার সত্যিকার
আমিকে খুঁজে পাই যেন।কিন্তু সে খোঁজার স্বভাব আর ইচ্ছে পোষণ করে
কখনো কি একটুও ক্লান্ত হচ্ছি না বা
হকচকিয়ে যাচ্ছি না কখনো
যখন দেখি জনারণ্যে বুনো অরণ্য কেমন একটু একটু
করে ঢুকে পড়ছে, কেমন উঁকি মারছে
তার মধ্য থেকে বুনো বেড়াল, শেয়াল, সাপ ও বাঘ?সে বেড়াল-বাঘদের বিরুদ্ধে যুৎসই
যুদ্ধ কখনো হবে এ পৃথিবীতে? তার অপেক্ষায় আমি।Shukdeb/21-09-20
2 Comments
Friends
জনী আহমেদ
@jhony
আর্য
@arjo
Redwan Khan
@redwan-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Pritam Biswas
@pritam-biswas
Abu Zafor Mohammad Faruq
@abuzafor
নোমান খালভী
@nomankhalovi
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
AdabenTatali
@adabentatali



হারানো দিন ফেরে না, ফিরে ফিরে আসে হারানো স্মৃতি। শুভেচ্ছা ও স্বাগতম জানাই কবিকে।