-
ওহে যৌবন ধারা,
বয়ে যাও আপন স্রোতে,
কভু যেনো থেমোনা ক্লান্ত নিশিথে,
হইওনা কভু স্থির প্রভাত সঙ্গীতে।
ছলাৎ ছলাৎ করে জাগো ধরনীতে,
আসুক যতোই ঝঞ্ঝা-ঝড় গতিপথে,
তুমি ছুটে যাও দিক-বেদিক ভুলে,
কখনো তা নতো শীরে অন্যায় কাব্যে।
যৌবনে পরে মন কাক হতে ময়ূর সাজে,
দিকে দিকে কলরব বীরপুরুষ এসে গেছে,
আজি কে রুখিবে তারে বীর গাঁথা হতে,
ইতিহাস নাহয় কিঞ্চিৎ ধিক্কার দেবে।
আছেন কতো মহাপুরুষ শিবসেনা হয়ে,
সেখানে মহাকাল কেবল চরিত্র বানাবে,
যৌবনাবতী দাঁড়াবে ফুল সমারোহে পথে,
মুচকি হেসে বলবে ছিলাম তোমারই অপেক্ষাতে।
যৌবন আবেশে পটল তুলুক বার্ধক্য ধরা হতে,
আনন্দ চাই আনন্দ আসুক বসুক গা ঘেঁষে,
কিছু দূর্গন্ধ আসুক পারা-পরশীর মুখ থেকে,
আমি কেবল ভেবে দেখি বার্ধক্য নেই ভালে।রুবা//
২৯/০১/২৩4 Comments
Friends
Ekhtiar Uddin
@ekhtiar2003
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
Abrar Jahin Ratul
@abrar123
অর্পিতা ঐশ্বর্য
@orpita-oyshorjo
Abul Hasan Tuhen
@abulhasantuhen
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
পি.কে. সরকার
@pksarker
Santo Chowdhury
@santo-chowdhury



ভালো আছোতো?