Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 3 years, 9 months ago

    গান-বাসনা
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    আমায় একটা গান শোনাতে পারো?
    নাহয় না হোক গানের কথা অতীব সুন্দরও।

    গানের বানি হয় যেন সব এই আমাকে নিয়ে,
    না থাকে য্যান্ চরণ জুড়ে কথা অন্য কারো!
    আমায় একটা গান শোনাতে পারো?
    ,,
    আমায় একটা গান শোনাবে কেউ?
    নাই’বা থাকুক সুরের জোয়ার কিংবা সুখের ঢেউ।

    গানের বানি খুঁজতে গিয়ে নাই’বা নিশি জাগো,
    গানের ভাবে কেউবা নাহয় না কাঁদল ভেউভেউ।
    আমায় একটা গান শোনাবে কেউ?
    ,,
    আমার ত্বরে গাইবে একটা গান?
    গান না শোনায় শুষ্ক হিয়ায় তৃষ্ণা অফুরান।

    গানের ভেতর নাই’বা থাকুক গভীর মর্মকথা,
    গান আয়োজন হোক কেবলই এই আমারই শান।
    আমার লাগি গাইবে একটা গান।
    ,,
    আমায় একটা গান শোনাতে পারো?
    ধরব না আর সে গান শোনার বায়নাটা আবারও।

    এটাই প্রথম এটাই আখের, কিন্তু গানের ভেতর-
    আমার কথাই রইবে কেবল, রইবে না আর কারো।
    আমায় একটা গান শোনাতে পারো?
    ,,
    আর্জি কেবল ছোট্ট একটা গানের।
    নাই’বা হলো সুর ও কথায় অতি উচ্চ মানের।

    মনের কথায় মনের সুরে অল্প কয়েক সারি,
    শুধুই আমার, না থাকে য্যান্ ভাবনা অন্যখানের।
    আর্জি কেবল ছোট্ট একটা গানের।
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    ২৯.১১.২০২৩

    10
    10 Comments
Skip to toolbar