-
দেখা হবে, হয়তো
♠
হয়তো একদিন অদেখা তোমাকে
যুগান্তরের বিষাদ নিয়ে দেখবো।
হয়তো একদিন ঝলমলে নিয়ন সন্ধ্যায়
তোমার একলা থাকার গল্প শুনে বলবো-
পাশেই আছি, ছিলাম-
তবু কেন এত শূন্যতা নিয়ে আছো?
চিঠির প্রয়োজন এখনও ফুরোয়নি,
তবু ভাবি কি লিখবো তোমায়-
সবটাই তো জানো।
পুরো পৃথিবী দেখতে চেয়েছিলাম-
তুমি হেসে উঠেছিলে।
সমুদ্রের স্রোত দেখতে চেয়েছিলাম-
তুমি হেসে উঠেছিলে।
বয়সের আঙ্গুলে গুনে গুনে শব্দ নিয়েছি,
ভাবনার গভীরতায় সে সব তুচ্ছ ভীষণ।
তবু, অনুভবের পরিধি তো আর সংকির্ণ হচ্ছে না।
তাই, স্মরণ কোরছি, বলতে চাইছি- পাশে এসে বসো।
চোখে চোখ রেখে জমে থাকা নীল বেদনার কাব্য করো।
পরস্পর আমরা আমাদের অনুভব কোরতে শিখেছি।
আমরা বুঝে গ্যাছি-
এই না দেখার মাঝে এক অপলক মুহূর্তের দুঃখ জমে আছে।10 Comments-
-
“তাই, স্মরণ কোরছি, বলতে চাইছি- পাশে এসে বসো।
চোখে চোখ রেখে জমে থাকা নীল বেদনার কাব্য করো।” আহা! খুব হৃদয়ছোয়া! -
তবু, অনুভবের পরিধি তো আর সংকির্ণ হচ্ছে না।- সত্যি তাই …অনুভব, অনুভূতি নিজের মত করে প্রবাহিত হতে থাকে।
-
-
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



Fine 😊