-
বিষাদ মোহিনী
– অয়ন আবদুল্লাহতোমার সিঁথিতে যেই রং লেগে আছে মোহিনী,
ওটা কী বিশুদ্ধ প্রেম?
নাকি এক বিষাদী গোধূলির আভা?
নাকি কোনো বিস্মৃত চুমুর নেপথ্যে
লুকিয়ে থাকা বেদনার্ত লাভা।বলো মোহিনী-
এই যে পরযায়ী সুখ নিয়ে হেঁটে যাচ্ছো রোজ,
তোমাকে কোন পথে নিয়ে যাবে?
আমার গোপন দলিলে লেখা আছে ইতিহাস,
একদিন ঠিকই তুমি তার ঠিকানা পাবে।তবু আলো ফিরে গ্যালে অন্ধকারে
মন খারাপের যেই শিষ বাজাই রোজ,
তার খবর নিয়েছে কে কবে,
তুমিও কী নিয়েছো খোঁজ?শাহবাগ থেকে প্রতিদিন ফিরে যাই ঘরে
একা, আসলেই কী একা হওয়া যায়?
বলো মোহিনী-
যে বিষাদ প্রতিরাতে তুলে নেই মুখে
তা হোতে কখনো কী মন ছুটি পায়?7 Comments-
-
যাপিত প্রেম রক্তিম জৌলুসে গলে পড়ে মোমবাতির লাহান
অবারিত মনের প্রান্তর জুড়ে সাধের প্রাসাদ গড়ে শত সহস্র প্রাণ
শিখরে প্রভাত কিরণ লিলায়িত ভঙ্গিমায় মাধুরীর দেহ
মাখনের মতো নরম বিছানায় বুঝি ঘুমিয়ে গেল কেহ
তাহাতেই বিসর্জন চিন দিনের তরে
যতটুকু ঘ্রাণ তোমাকেই দিলাম নাও অঞ্জলি ভরে।
শুভ কামনা আপনার জন্য -
-
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5



প্রেমের অবারিত প্রান্তরে জাগে
বাসন্তী শাড়ির সহস্রতম কুঁচি
ক্ষীর চুমুতে সিঁথির একাকীত্ব গেলে ঘুচে
নিরর্থক আত্ম-প্রতিকৃতির অনাকাঙ্খিত দাগ মুছি…