-
চাঁদ ডুবে গ্যালে
♣
একদিন চাঁদ ডুবে গ্যালে
শেয়ালেরা বাড়ি ফিরবেই।
যদিও বনেদী কুকুরগুলো
বিদ্রোহে কোরে উঠবে চিৎকার।যেমনটা আমি ভেবেছিলাম,
অতোটাও সহজ নয় কবিতা।
তবু চাঁদ ডুবে গ্যালে
পালকের শরীর থেকে খসে পড়ে বিষণ্ণতা।কি অদ্ভুত মায়ায় ফেলেছে আমায়;
ঘরের চৌকাঠ মাড়িয়ে
এক ভুল পৃথিবীতে চলে আসি রাতে।
হাতে থাকে ঝুলন্ত জীবন
আর ঈশ্বরের ভ্রান্তিময় দীর্ঘশ্বাস।অপলকে চেয়ে থাকি গোলকধাঁধার দিকে,
যেন বুঝেছি না বুঝেও অনেক কিছু।চাঁদ ডুবে গ্যালে
পানশালায় হিড়িক পড়ে কবিদের
বেশ্যালয়ে ছুটে যায় অলৌকিক আলো
আর নাভিমূলে টান টান উত্তেজনা নিয়ে
ঘুমিয়ে পড়ে বেহেশতি হুর।6 Comments
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5


অনবদ্য সংমিশ্রণ হে প্রিয়…….”যেমনটা আমি ভেবেছিলাম,
অতোটাও সহজ নয় কবিতা-
তবু চাঁদ ডুবে গ্যালে
পালকের শরীর থেকে খসে পড়ে বিষণ্ণতা”!!!