Profile Photo

AnikaOffline

  • Anikaa
  • Profile picture of Anika

    Anika

    • 3 years, 8 months ago

    আমি শুধু তোমাকে চাই

    আমি শুধু তোমাতে ডুবে থাকতে চাই
    ঠিক ততটুকু যতটুকু ডুবে থাকলে লোকে পাগল বলবে
    আমি শুধু তোমাকেই ভাবতে চাই
    একটা শান্ত সকাল আর সন্ধ্যা শুধু তোমার আর আমার কথা বলবে
    আমি শুধু তোমাকেই ভালোবাসতে চাই
    যেন হাজারটা দূর্গম পথ শুধু আমাদের সাথে চলবে
    আমি তোমাকেই ফুল দিতে চাই
    জানি সেদিন মৌমাছি মধু খেতে এসে পথ ভুলবে
    আমি তোমাকেই আগলে রাখতে চাই
    কারন মৃত্যু টাও আমাদের একসাথে আলিঙ্গন করবে

    4
    2 Comments
Skip to toolbar