Profile Photo

মীর রাফিদ হোসেনOffline

  • rafid567@
  • Profile picture of মীর রাফিদ হোসেন

    আজকে আমি কথা বলব জিম ব্লাইথ এর “১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া “ এই বইটি নিয়ে। ব্যবসা মার্কেটিং এর ইতিহাস কিন্তু পুরো পৃথিবী জুড়ে আজকাল জুড়েই আছে। কিন্তু একটু বাংলাদেশের কথা চিন্তা করুন ,বাংলাদেশের মতো এত ছোট দেশেই অফিসিয়াল-অ্যান অফিসিয়াল ভাবে ৫০ লক্ষ্য ফেসবুক স্টোর আছে। এই সংখ্যাটি শুনলে যে কারো মনে একবার হলেও মার্কেটিং নিয়ে প্রশ্ন আসতে পারে কারণ এই ৫০ লক্ষ্য এফ কমার্স সাইটের মধ্যে আমাদের জানা রয়েছে হাতেগোনা মাত্র কয়েকটি । এবার প্রশ্ন আসবে, তাহলে বাকি ফেসবুক স্টোর গুলো কি হলো ? উত্তরটা খুব স্বাভাবিক, উপযুক্ত মার্কেটিং এর অভাবে এই সকল ছোট ছোট ব্যবসা আমাদের চোখের আড়ালেই থেকে যাচ্ছে। “১০০ গ্রেট মার্কেটিং আইডিয়া “ এই বইটির মধ্যে লেখক ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টারের মার্কেটিং বিভাগের প্রফেসর কিন্তু তাই বলে মনে করবেন না যে বইটি অনেক জটিল জটিল বিষয় লেখা যেন আসলে বইটি পুরোপুরি এর উল্টো। বইটি সাজানো হয়েছে পৃথিবী বিখ্যাত ১০০ টি মজাদার মার্কেটিং আইডিয়া নিয়ে যেগুলোর সবই মোটামুটি সাকসেসের মুখ দেখেছে। লেখক বইটির মধ্যে আইডিয়াগুলোর এত সুন্দর ব্যবহারিক রূপ ও ইলাস্ট্রেশন, ছবি দেখিয়েছেন যাতে করে বইটি পড়ার সময় সব আইডিয়াগুলো আমাদের বুঝতেও করতে সুবিধা হয় । এতক্ষণ লেখাগুলো পড়ে আপনি ভাবতে পারেন ,”আরে আমার তো কোন ব্যবসা প্রতিষ্ঠান বা এফ-কমার্স সাইট নেই তাহলে এই বই পড়ে আমার লাভ কি?”
    উত্তরটা হচ্ছে: এই বইটিতে রয়েছে পৃথিবীর সেরা সেরা সব কোম্পানির ইউনিক মার্কেটিং আইডিয়া । যেই কোম্পানির প্রোডাক্টগুলোর সাথে আপনি সারাটাক্ষন সময় ব্যয় করছেন সেই কোম্পানির মার্কেটিং আইডিয়াগুলো যে আপনার চিন্তার পরিধি ঘটাবে এটা নিঃসন্দেহে বলা যায় আর আরেকটি ব্যাপার হচ্ছে এখন আপনি ব্যবসা করছেন না কিন্তু ওদূর ভবিষ্যতে আপনি যে ব্যবসা করবেন না এটার তো কোন গ্যারান্টি নেই তাই আগেভাগেই বিশ্বসেরা চমৎকার ইউনিক মার্কেটিং আইডিয়াগুলো জেনে আসুন বইটি পড়ে।

    4
    7 Comments
Skip to toolbar