Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি কি ভুল বলছি?

    ও বাসার মেয়েটাকে তার স্বামী ছেড়ে চলে গেছে।
    সদ্য বিবাহিত মেয়েটির হাতে মেহেদির আলপনা।
    আর অবাক অজ্ঞান হয়ে পরে থাকা।
    পুবের বাসাটায় এই নিয়ে কথা হয়।
    আমি গভীর যাতনায় পত্র লিখি।
    পুবের বাসাটায় এ নিয়ে কতো হাসি, তামাশা হল।
    এ কেমন পাশবিকতা।
    আমাকে জানাবেন কেউ? আমি কি ভুল বলছি?
    আমি গভীর যাতনায় পত্র লিখি।
    রাস্তার পাগল মেয়েটা এখনো ডাস্টবিনে খাবার খোঁজে,
    আমি অবাক হয়ে দেখি আর দেখি।
    পুবের বাসাটায় এ নিয়ে কতো হাসি, তামাশা হল।
    এ কেমন পাশবিকতা।
    আমি গভীর যাতনায় পত্র লিখি।
    আমাকে জানাবেন কেউ? আমি কি ভুল বলছি?
    সানগ্লাস কিনে এনেছি।
    ভাবছি সানগ্লাসে সব কিছু অন্য রকম লাগবে।
    অন্ধ আর বোবার কোন শত্রু নেই।

    4
    5 Comments
Skip to toolbar