Profile Photo

AnikaOffline

  • Anikaa
  • Profile picture of Anika

    Anika

    • 3 years, 8 months ago

    আমার চাওয়া

    গুনে গুনে তিনটা দিন কথা বলিনি। যদিও তুমি একদিন ২ মিনিট কথা বলেছিলে। মন ভরে নি আমার। মন চায় সারাদিন কথা বলি। সারাক্ষণ ডুবে থাকি তোমার মায়ায়। সারাটা জীবন ঐ হাত দুটো ধরে রাখি। তুমি হয়ত সময় কাটাতে এসে বাঁধা পড়ে গেছো। কিন্তু আমি? শুরু থেকেই বাঁধা পড়ে আছি। কতটা চাই তোমাকে, কতটা কাঁদি আল্লাহর কাছে কখনও যদি দেখতে হয়ত বুঝতে আমাকে। শুধু অভিমান দেখো রাগ দেখো, ভাঙাতেও পারো না। বেহায়ার মতো আমি ফিরে আসি বার বার। মনটা বেহায়া, অবুঝ আর প্রচন্ড অশান্ত। তোমাকে এক পলক দেখতে চাই, এক মুহূর্ত তোমার গলাটা শুনতে চাই। একটুখানি ভালোবাসতে চাই।

    5
    2 Comments
Skip to toolbar