Profile Photo

Ishrat JahanOffline

  • ishratjahan
  • Profile picture of Ishrat Jahan

    Ishrat Jahan

    3 years, 3 months ago

    সাত বছর পর…।।
    ৫ বছরের রাইয়ান রাতের বেলা ঘুমের আগে নীলের বুকের উপর থুতনি ঠেকিয়ে তার বড় আব্বু আর বড় আম্মুর গল্প শুনছে …।।
    নীল – এভাবেই শেষ হয়ে গিয়েছিলো আমাদের গল্প টা। [নীল এটা বলে তার গল্প টা শেষ করলো ]
    রাইয়ান – আচ্ছা বড় আব্বু মানুষ মরে গেলে কি তার সাথে আর কথা বলা যায় না?
    নীল – সবার সাথে কথা বলা যায় কি না জানি না… তবে যদি কেউ কাওকে অনেক ভালবাসে তাহলে বলা যায়।আমি তো বলি তোর বড় আম্মুর সাথে রোজ কথা বলি…
    রাইয়ান – সে তোমাকে কি বলে?।। ফিরে আসতে চায় তোমার কাছে?…
    ঠিক এমন সময় রাইয়ানের আম্মু অর্থাৎ নীলের ছোট ভাইয়ের স্ত্রী রুম এ আসলো রাইয়ান কে নিতে…
    রাইয়ানের আম্মু – আব্বু চলো ঘুমাবে… আর বড় আব্বু কে জালাতন করো না।
    রাইয়ান – আর একটু থাকি না আম্মু…
    রাইয়ানের আম্মু – না সোনা আর না… চলো
    নীল – যাও সোনা… আবার কালকে গল্প করবো …।
    [রাইয়ানের মাথায় চুমু একে দিয়ে পাঠিয়ে দিলো তার মায়ের সাথে]
    রাত যতো গভীর হয় আজ সাত বছর পরেও তিতলি কে তার ততো বেশি করে মনে পড়ে… তিতলি কে খুব মনে পরলে তিতলি ও তার সাথে সময় কাটাতে শুরু করে।
    – কি আনন্দ পাও আমার কথা বলে?… ছোট্ট বাচ্চাটা কেও ছাড়লে না?
    – বলতে আর পারলাম কই? যাকে বলা উচিত ছিল তাকেই তো বলতে পারিনি…
    – সময় কিন্তু কম গড়াল না।।
    – তাতে কি ঠিক সময় টাই যে কাজে লাগাতে পারলাম না।।
    – এই অনুশোচনা আর কতদিন বয়ে বেড়াবে ?
    – যতদিন না আরেকবার দেখা হয় তোমার সাথে…।
    – এটা কি তবে দেখা নয়?…।
    – কিন্তু এ দেখা যে আমি চাই নি।
    – তবে কি আর আসবো না?।।
    – না এসে কোথায় যাবে… শুধু তোমায় ছাড়া বাচতে বলবে না
    – আজকের চাঁদ টা কিন্তু খুব সুন্দর উপভোগ করতে ইচ্ছা করছে না…
    – এতক্ষন করছিলো না… তবে মনে হচ্ছে এখন দেখি…
    – হঠাৎ?
    – তুমি ছাড়া চাঁদ টাও আমার কাছে মিথ্যে
    – এখন আর অভিযোগ দাও না যে…
    – সব অভিযোগ গুলো সেদিন ভুল হয়ে হারিয়ে গিয়েছিলো




    [কিছুক্ষন পর]
    – থেমে গেলে যে
    – জিতব না বুঝে গেছি …। তুমি আজ ও অনেক নিপুণ ভাবে কথা বল যাতে আমি হেরে যাই
    – তোমার স্পর্শে নিপুণতা নিজ থেকেই জন্ম নেয়…। শুধু বুঝতে বড্ড সময় লেগে গেলো …………………।।
    #হয়নি_ছোঁয়া_তোকে
    সমাপ্তি
    “””তবে শেষ থেকেই শুরু হোক>>>”””

    8
    6 Comments
Skip to toolbar