-
#হয়তো বা নীতি বাক্য#
ঝগড়া বিবাদ, পারিবারিক দ্বন্ধ,সামাজিক সমস্যা সমূহ শিশু কিশোর/কিশোরীদের সুপ্ত প্রতিভা প্রকাশে ব্যাঘাত ঘটায়।
পরিবারের সুখের জন্য সকল সদস্যকেই মাঝে মাঝে নিজের স্বার্থে নয় সকলের স্বার্থে কাজ করতে হয়,অন্যথায় অশান্তির সৃষ্টি হয়।
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, তেমনি বিশ্বাস অর্জনের চেয়ে বিশ্বস্ততা রক্ষা করা কঠিন।
একটি আইন দিয়ে যেমন সকল অপরাধের শাস্তি প্রদান করা যায় না,তেমনি একই উদাহরণ দিয়ে সকল বিষয়ের বর্ননাও দেয়া যায় না।
জীবন এমন একটি রাসায়নিক বিক্রিয়া, যা প্রতিনিয়তই বিক্রিয়া করে নতুন নতুন বিষয় উপস্থাপন করে,যার কিছুটা সুখের আর অধিকাংশই দুঃখের। এই বিক্রিয়ায় সাম্যাবস্থার কোন স্থান নেই।
স্থির অবস্থা থেকেই অস্থির অবস্থার সৃষ্টি হয়,আবার অস্থির অবস্থা থেকেই স্থির অবস্থার সৃষ্টি হয়।দুটি অবস্থা যখন সম পর্যায়ে অবস্থান করে তখন সাম্যাবস্থার সৃষ্টি হয়।
কিছু কিছু দায়িত্ব কর্তব্য মানুষের জীবনে আপনা-আপনি এসে পড়ে, শত চেষ্টা করলেও তা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না।
2 Comments
Friends
প্রান্ত কুমার (শুভ)
@prantaroy-shuvo
Tapash Datta
@tapashdatta
ডালিয়া আল মীম
@daliaalmim
Rifat Tomal
@rifattomal
Sumon
@sumon1
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Shahmik Jahan Shuprova
@shahmikjahanshuprova
prankrishna Biswas
@prankrishnabiswas
45abu Kalam
@45abukalam



মানবতার উম্মেষ ঘটুক।