-
আর্টিকেলটি পড়ার আগেই হয়তো এর সঙ্গে থাকা ছবিটির দিকে আপনাদের নজর কেড়েছে।
মনে মনে হয়তো ভাবছেন করোনার পর থেকে যেখানে সারাদেশের স্ট্যাটাস খাতে বিনিয়োগের স্রোত দেখা গেছে সেখানে আবার বিনিয়োগের বেহাল দশা হবে কিভাবে । কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে মাত্র এক বছরেই বিনিয়োগ কমেছে ৭৪%।
এই অনুপাত এতই বড় যে একটু পর যখন ডাটার হিসেবে আসা যাবে তখন হয়তো আমাদের সবার চিন্তা ভাবনায় স্টার্টআপ নিয়ে বড়োসড় একটি জোয়ার ভাটা নামতে পারে। দোষ যদি একেবারেই বিনিয়োগকারীদের দিয়ে থাকেন তাহলে কিন্তু অনেক বড় ভুল হবে কারণ বিনিয়োগকারীরাও এখন দোটানায় আছে। সামনের পরিস্থিতি কি হতে পারে , যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হবে তারা কতটা টেকসই হতে পারে , কোন নীতিতে চলছে, মন্দা পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার মানসিকতা প্রস্তুতি আছে কিনা এসব বিষয়ে যদি পর্যবেক্ষণ করেন তাহলে যে কারো পক্ষে হয়তো স্ট্যাটাপে বিনিয়োগ করা একটু পিছুটান হতে পারে।
এবার একটু ডাটার হিসেবে আসা যাক ।২০২১ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি ৪১ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছিল যা স্থানীয় মুদ্রায় ৪ হাজার ৩৫৭ কোটি টাকার মত প্রায়। কিন্তু মাত্র এক বছরেই অর্থাৎ ২০২২ সালে এর ৭৪ শতাংশ কমে ১০ কোটি ৯০ লাখ ডলারের নেমে যায়। পুরো বিশ্বব্যাপী হিসাব করলে দেখা যায় ২০২১ সালে বিশ্বের স্টার্টআপ গুলোতে মোট বিনিয়োগ হয়েছিল ৬৩ হাজার কোটি ডলার, যা ২০২২ সালে কমে হয়েছে ৪৩ হাজার ৯০০ কোটি ডলার।
বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছাড়াও পুরো পৃথিবী আরও একটি সমস্যার মধ্যে পড়েছে আর তা হল মূল্য স্মৃতির চাপ। সব মিলিয়ে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতিতে স্টার্টআপ গুলো বিনিয়োগ টানতে হিমশিম খাচ্ছে। আরো গভীরভাবে চিন্তা করলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি নানা শর্ত ও লোনের চাপে আছে । সে হিসেবে বাংলাদেশের জন্য বিনিয়োগ পাওয়া এখন আরও কঠিন হয়ে উঠেছে।
এবার আরেকটি ব্যাপারে পয়েন্ট করা যাক,২০২২ সালে যেসব বিনিয়োগ এসেছে, তার কমে মাত্র ৮ শতাংশ ছিল দেশি বিনিয়োগকারীদের। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ফিনটেক খ্যাত আর্থিক ও প্রযুক্তি খাতে। গত বছর সেখানেও বিনিয়োগ কমেছে। তবে বিনিয়োগ কিছুটা বেড়েছে শিক্ষা, লজিস্টিকস ও মোবিলিটি, ই-কমার্স ও রিটেইল এবং ভ্রমণ খাতের প্রতিষ্ঠানগুলো। দেশীয় বিনিয়োগকারী যে অনেকটাই কমে গেছে এটা এখন যে কেউ বলে দিতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রাঞ্চবেজের প্রতিবেদনে উত্তর বিনিয়োগ আমেরিকার স্টার্টআপে বিনিয়োগ পরিস্থিতি তুলে ধরা হয়। তাতে বলা হয়, ২০২১ সালের চেয়ে ২০২২ সালে ৬৩ শতাংশ বিনিয়োগ কমেছে। সমস্যা দিয়ে শুধু দেশে নয় পুরো পৃথিবীতে তা এতক্ষণ ধরে আর্টিকেলটি পড়ে হয়তো অনেকেই টের পেয়ে গেছেন।
এই সমস্যা থেকে বের হবার জন্য সবচেয়ে ভালো হয় নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করা যা আরো বেশি বেশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আপনার কাছে টেনে আনবে।2 Comments
Friends
কলমে পৃথিবী
@asin432
Drako Shajib
@drako
অর্ঘ্যদীপ চক্রবর্তী
@arghyadeep2000
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
হৈমন্তীকা
@munny
অসীম রহমান
@ashim_rahman


অভিনন্দন।