-
এ শহর কাঁদতে জানে না
এ শহর কাঁদতে জানে না,
আমি অবশ হয়ে দেখি।
এ শহর কাঁদতে জানে না,
ছাত্রী হলের মেয়েটিকে নির্যাতন করে,
বিবস্ত্র করা হল।
অন্তরজালে হাসি তামাশা হল।
এ শহর কাঁদতে জানে না।
রাস্তার পাগলটা ডাস্টবিনে খাবার খুঁজে হন্যে হল,
আর ও বাসার ছেলেটির বিয়ের দুই ডেকচি পোলাও রাস্তায় ফেলা হল।
এ শহর কাঁদতে জানে না।
রাস্তার ভাসমান মেয়েরা সবাই
ভাতের খোঁজে বের হল।
এ শহর কাঁদতে জানে না।
আমি বসে বসে অবশ হয়ে কবিতা করি,
এ শহর কাঁদতে জানে না।
পহেলা ফাগুনে,
খুব আনন্দ করা হল।
প্রেমিক প্রেমিকা চোখে চোখে সমান্তরাল পথে হাঁটল,
রাস্তার বাচ্চা গুলো শুকনো গোলাপ বেঁচে
ভাত খেতে গেলো।
এ শহর আসলেই কাঁদতে জানে না।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

অথবা শত-সহস্র কষ্ট বুকে জমিয়ে জমিয়ে সে কাঁদতে ভুলে গেছে।