Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • পাগল শুধু ভালোবাসে

    এক দুপুরে,
    ভীষণ রোদে,
    পুড়ছি আমি,
    খুব খুশিতে।

    দেখছো তুমি,
    অনেক দূরে,
    একলা বসে,
    গাছের তলে।

    দূরে থেকে,
    ভাবছো তুমি,
    পাগলটা কি,
    ভালোবাসে?

    আমি আবার,
    হাঁটছি পথে,
    একলা ছায়া,
    সঙ্গী করে।

    উড়ছে পাখি,
    দূর আকাশে,
    তোমার চোখে,
    কাঁপন তুলে।

    অবাক আমি,
    হাসছি জোরে,
    ঝলমলে সেই,
    রোদের সাথে।

    আবার তুমি,
    আমায় দেখে,
    ভাবতে থাকো,
    আপনমনে-
    পাগলটা কি,
    ভালোবাসে?

    সেই দুপুরে,
    কথার ভিড়ে,
    বিকেল এলো,
    একটু পরে।

    ছুটছি দুজন,
    রিকশা চড়ে,
    ঢাকা শহর,
    এলেম ঘুরে।

    তোমার মনে,
    জ্যোৎস্না ফোটে,
    ভাবছো তুমি,
    অবাক মনে-
    পাগলটা কি।
    ভালোবাসে?

    আমি শুধু,
    হাসছি ভীষণ,
    গান ধরেছি,
    গুনগুনিয়ে।

    গানের কথায়,
    বলে চলি,
    মনের যতো,
    ইচ্ছেগুলি।

    বলি পরী,
    শোনো তবে,
    সত্যি করে,
    বলছি তকে,
    পাগল তোকে-
    ভালোবাসে।

    1
    2 Comments
Skip to toolbar