Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 3 years, 9 months ago

    কবি
    কোথাও কি ফুল ফুটেছে আজ?
    মৌনতার মৌসুমে বসন্ত এলো?
    ক্লান্ত শ্রান্ত হ’য়ে নিবিড় চোখে
    চেয়ে আছো বুঝি,
    আজ-কাল উত্তর নেই কবিতায়
    তোমাকে কি হারাতে হবে অবেলায়?

    জীবন কবিতা লিখে চলে
    কবিতার পেট নেই
    কবি-দের পেট জ্বলে
    তবুও জোছনা মেখে
    যাঁদের বিরুদ্ধ চোখে
    লিখে যাই কবি-র জীবর
    কবিদের দেহ যেন, অন্যের মন।

    সেখানে ও খসে পড়ে তাঁরা
    তোমার বিরুদ্ধে তুমি
    কবি তুমি আজও সর্বহারা?

    জানি না চিরকালের গল্পে
    সকলের ভবিতব্য নিরন্তর
    আমার গোপন শ্রাবণ
    অন্যের পথপ্রান্তর!
    এখন বিদগ্ধ বৃষ্টিতে
    পুড়ে স্নিগ্ধ জলে
    নেমে আসে অক্ষর ঝড়
    এখন বেঁচে আছি
    খুঁজে ফেরে তাই!
    এখনো ভাবছো আমি
    তোমাদের পথ কেন নেই?

    4
    2 Comments
    • …….”জীবন কবিতা লিখে চলে
      কবিতার পেট নেই
      কবি-দের পেট জ্বলে
      তবুও জোছনা মেখে
      যাঁদের বিরুদ্ধ চোখে
      লিখে যাই কবি-র জীবর
      কবিদের দেহ যেন, অন্যের মন।” অনবদ্য সংমিশ্রণ হে প্রিয়- শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

    • উপযুক্ত শব্দের সুন্দর বিন্যাসে দারুণ লিখেছেন!

Skip to toolbar