Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই

    লোকটি চা পিরিচে ঢেলে ঢেলে খাচ্ছে। তার বসার ভঙ্গি যথেষ্টই অভদ্র। সামান্য শিষ্টাচার নেই।
    এ বাসার সাথে আপনার সম্পর্ক কি?
    আমি এ বাসার কেয়ার টেকার ছিলাম। তখন অবশ্য বাড়িটা অন্য ধরণের ছিল। এখন অন্যরকম। বলে ভদ্র লোক বিশ্রী ভঙ্গিতে হাসে। দুই তলার ঘরটি দেখেছেন?
    নীলাঞ্জনা অবাক হয়ে বলে, হ্যাঁ।
    পুলাটা অন্য রকম ছিল?
    কে অন্যরকম ছিল?
    ওই ঘরের পুলাটা।
    আপনি তার সম্পর্কে কি জানেন?
    অনেক কিছুই জানি?
    আমাকে কি বলবেন?
    অবশ্যই বলবো। তবে হইসে কি অনেকদিন পর ঢাকা শহর আইছি। পকেট খালি। ঢাকা শহর ঘুরে দেখতে মনে চায়। কিন্তু পকেট খালি।
    নীলাঞ্জনা বুঝতে পারে লোকটি তাকে ভোগাবে। টাকার জন্য এমন করছে।
    কিন্তু নীলাঞ্জনা ঠিক করে ফেলে যাই হোক না কেন সে ঘটনাটির শেষ পর্যন্ত দেখবে।

    1
    3 Comments
Skip to toolbar