Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানে আকাশ নীল

    রাধা জংলি ফুলগুলো দিয়ে মালা গাঁথে। রুদ্র তাকে মাঝে মাঝে বোনের জংলি ফুল নিয়ে আসে। রাধা সেগুলো দিয়ে মালা গাঁথে। প্রত্যেকটা মালা সে নিজের কাছে রেখে দিয়েছে। এরকম তেরোটা মালা হয়েছে। ফুল গুলো নষ্ট হয় না। রাধা জানে না সে কেন এরকম করে। অথবা সে জানে।
    একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।
    রাধা এবার ঠিক করেছে সে যেভাবেই হোক রুদ্রকে জানাবে। কিভাবে জানাবে তা সে জানে না। কিন্তু সে জানাবেই।
    আচ্ছা রুদ্র জানলে কি বিরক্ত হবে? সে অনেকটা কিশোর বালকের মতো। রাধার ভয় হয়। যদি রুদ্র তাকে প্রত্যাখান করে। যদি আর কোন দিন কথা না বলে। সে বাঁচতে পারবে না। কিন্তু তার মনের জ্বালা মিটবে কিসে?
    রাধা জংলি ফুলগুলো দিয়ে মালা গাঁথে। রুদ্র তাকে মাঝে মাঝে বোনের জংলি ফুল নিয়ে আসে। রাধা সেগুলো দিয়ে মালা গাঁথে। প্রত্যেকটা মালা সে নিজের কাছে রেখে দিয়েছে। এরকম তেরোটা মালা হয়েছে। ফুল গুলো নষ্ট হয় না। রাধা জানে না সে কেন এরকম করে। অথবা সে জানে।

    1
    3 Comments
    • প্রত্যাখানের ভয়ে কত-কত ভালোবাসা হারিয়ে যায়!

      • তা সত্য। তবে আমি মনে করি মনের মানুষকে মনের কথা জানানোই ভালো। জীবন অনেক ছোট। ভালবাসাই আমাদের বাঁচিয়ে রাখে। পছন্দ না করলে স্বাভাবিক ভাবে মেনে উচিত। অনেকে অবশ্য সহজে মেনে নিতে পারে না। বিশেষত ছেলেরা। এক তরফা ভালবাসাও অন্য রকম।

      • এটা আমারো মনে হয় ভালোলাগা জানিয়ে দেয়া ভালো। আবার এটাও হয় জানিয়ে দিলে অল্প যা প্রাপ্তি থাকে সেটা হারিয়ে ফেলার ভয় থাকে।

Skip to toolbar