-
সকালের খবর
♠
আমাকে রেখে দিতে পারো এই শহরের রাস্তায়
অথবা বেচে দিতে পারো তুমি খুব সস্তায়।
আমার যা ছিলো দিয়ে দিয়েছি রাষ্ট্রীয় আস্থায়,
এখন যা আছে, খবর হবে সকালের নাস্তায়।আমার শরীর জুড়ে দৌড়ে বেড়ায় তীব্র শব্দজট,
মাথার ভেতর গুলিয়ে যাওয়া কথারা উদ্ভট।
আমার নস্টালজিক অতীত এখন স্যাটায়ার হয়ে যায়
আর যা আছে, খবর হবে সকালের নাস্তায়।আমার মিছিল ছিলো, ছিলো বিপ্লব, উন্নয়নের আশা,
কবিতা ছিলো, রংতুলি ছিলো, ক্যানভাসে ভালোবাসা।
আকাশের ওই রামধনুতে ছিলো স্বপ্নেরা ভরসায়
যতটা আছে, খবর হবে সকালের নাস্তায়।রাত করে ফেরা গল্পগুলো ছিলো উল্লাসে ভরা,
ফেরারী চোখের দিপ্তী ছিলো সূর্যের চেয়ে কড়া।
হাত ধরা কিছু কথা দেয়া ছিলো বিকেলের জলসায়
বাকি যা আছে, খবর হবে সকালের নাস্তায়।পুরোনো গিটারে সুর করা ছিলো বিষণ্ণ সংসার,
কিছু গান ছিলো আমাদের আর দু-একটি আমার।
ইচ্ছেগুলো জমতে জমতে ভিজেছিলো বরষায়
যতটুকু আছে, খবর হবে সকালের নাস্তায়।আমার বুকের ভেতর জিইয়ে ছিলো তোমাদের সব শোক,
আজ তাইই নিয়ে যদি পারো, তবে একটি কবিতা হোক।
আমি বলতে চেয়েছি মানুষ মানেই অধিকার তার চাই,
দিতে যদি না পারো, রাষ্ট্র তুমি কেবলই উড়ো ছাই।
আমি বাঁচতে চাইনি, বাঁচাতে চেয়েছি আমার তোমার দেশ,
তবু চাইছো যখন- থাকবো না আর, চলে যাওয়াটাই বেশ।
এই পক্ষাঘাতে বেঁচে থাকাটাই বেঁচে থাকা যদি বলো,
ঈশ্বর বুকে, নির্বাক মুখে জাহান্নামে চলো।সেই বহুবার বলে যাওয়া কথা, স্বাধীনতা তুমি কার?
দঙ্গলে ভরা জঙ্গলে আজ শঠতার সরকার।
কিছুটা তোমরা ভুলে গিয়েছো নব্য কারবালায়।
যতটুকু আছে, খবর হবে সকালের নাস্তায়।9 Comments-
-
“রাত করে ফেরা গল্পগুলো ছিলো উল্লাসে ভরা,
ফেরারী চোখের দিপ্তী ছিলো সূর্যের চেয়ে কড়া।
হাত ধরা কিছু কথা দেয়া ছিলো বিকেলের জলসায়
বাকি যা আছে, খবর হবে সকালের নাস্তায়।
পুরোনো গিটারে সুর করা ছিলো বিষণ্ণ সংসার,
কিছু গান ছিলো আমাদের আর দু-একটি আমার।
ইচ্ছেগুলো জমতে জমতে ভিজেছিলো বরষায়
যতটুকু আছে, খবর হবে সকালের নাস্তায়…”
খুঁজে ফিরেছি দুপুর রাত্রি
হারানো আমার আমিকে
বুঝিনা স্বাধিকারের প্রশ্নে
আমার চাইতে দামি কে !
লাল সবুজের পতাকা মলিন
আর সূর্য বন্দী খাঁচায়
বাকী যা বেঁচে আছে, খবর হবে সকালের নাস্তায়… -
-
-
Friends
Iqbal-Ahmad
@iqbal-ahmad
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Balai-Karmokar
@balai-karmokar
কাব্য রঙ
@mahbuba-hasin
Unaysah-Jannat
@unaysah-jannat
Al-Haj-Abdur-Rouf
@al-haj-abdur-rouf
Ilmu-Jahan
@ilmu-jahan
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
সাদিক আহমদ সিয়াম
@sdik-5


ছন্দে-ছন্দে পড়তে বেশ ভালো লাগলো কিন্তু!