-
কবিতাঃ আহা জীবন
জীবন নিজেই গজব।
হলুদ রঙয়ের প্রজাপতি নই,
ফুলের কানে কানে কথা বলে বিকেল কেটে যাবে -তেমন নয়।
সারা জীবন কেটে যায় নিয়ম পালন করে।
আমার আমি কই?
কালো মাছি মশা পাখি নিজের মত
আর আমি শিকল পরে মুড়ি চাবাই ।
কথা বলা নিষেধ।
সত্য বলতে মন চায়?
ঢোক গিলে সত্য পাকস্থলীতে পাঠিয়ে দাও।
তারা আমাদের হয়ে টক শোতে কথা বলেন-
আমরা নাকি তাদের সাথেই আছি।
আমরা শুনে গালে হাত দিই,মাথা চুলকাই।
আমাদের কলমের নিবের নীচে হাতকড়া,
আমাদের গলায় দড়ি
কোথা থেকে কথা আসবে?
নর্দমার কীটের মত কিলবিল করে এক জীবন গেল।
মরেও কি শান্তি আছে?
মৃত্যুর পরেও নাকি কেচ্ছা আছে।
আরব্য রজনীর গল্প ঘরে ঘরে।
আহা মৃত্যুকে ভেবেছিলাম ঘুমের দেশের যাবার রাস্তা,
শুনি মোড়ে মোড়ে যমরাজ দাঁড়িয়ে আছে দাত কেলিয়ে।
পাল্লা দিয়ে মাপা হবে আমাকে।
কেউ কি বলবে-কে চেয়েছিল এই জীবন?
খাচায় বন্দি টিয়া পাখির চোখে আমি নিজেকে দেখেছিলাম
মুক্ত আকাশ আর সবুজ বনের সপ্নে যার এক জীবন গেছে।
এক জীবনে অনেক পাপ হয়েছে ঈশ্বর-আর মানব জীবন চাই না-
পর জন্মে হলুদ প্রজাপতি হতে চাই।8 Comments
Friends
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
বদরুলকায়সার
@xgb77408toaik-com
আহান খান
@ukm39186laoia-com
ishan_syed
@put23009laoia-com
আলতাফ হোসেন উজ্জ্বল
@uzzal6821
রিফায়াত নিগার
@refayat-nigar
Zubayeda
@vww28309toaik-com
AdabenTatali
@adabentatali


চমৎকার