Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayonpuran09
  • Profile picture of অয়ন আবদুল্লাহ

    অয়ন আবদুল্লাহ

    3 years, 3 months ago

    আমার সব সময় দেরি হয়ে যায়
    মূল: মুনির নিয়াজি
    ভাবান্তর: অয়ন আবদুল্লাহ

    জরুরি কোনো কথা বলতে,
    শপথের মিছিলে ছুটে চলতে,
    কাউকে একান্তে কাছে টানতে
    কারো অভিমানের কারণ জানতে
    আমার দেরি হয়ে যায়,
    সব সময় দেরি হয়ে যায়।

    কারো একটু পাশে থাকতে,
    ভরসার ক্ষীণ আলো জ্বালতে,
    দূর পথ ধরে ছুটে যেতে যেতে
    ভালোবেসে কাউকে এক নজর দেখতে
    আমার দেরি হয়ে যায়,
    সব সময় দেরি হয়ে যায়।

    বদলে যাওয়া সময়ের সাথে সাথে
    আমার মনকে বদলে দিতে,
    স্মৃতির ফ্রেমে কাউকে বাঁধিয়ে নিতে
    অথবা, চুপচাপ কাউকে ভুলে যেতে
    আমার দেরি হয়ে যায়।
    সব সময় দেরি হয়ে যায়।

    প্রিয় কারো অন্তিম যাত্রাপথে
    শোকের চাদর পুড়িয়ে দিতে,
    সত্য যা ছিলো, সব আছে ভ্রান্তিতে-
    সে কথা কাউকে বলে দিতে
    আমার দেরি হয়ে যায়,
    সব সময় দেরি হয়ে যায়।

    6
    15 Comments
    • “”জারুর‍্যি বাত্‌ ক্যেহনি হ্যো,

      ওয়াদা নিভানা হ্যো
      উস্যে আওয়াজ দ্যেনি হ্যো
      উস্যে ওয়্যাপাস বুলানা হ্যো
      হাম্যেশা দ্যের কার্‌ দ্যেতা হুঁ ম্যে””

      প্রাণপ্রতিমা’র স্পর্শের নাগাল পেতে
      মৃদু একটু হাসি অথবা ভিজতে অশ্রুতে
      প্রেমের আগুনে জ্ব’লে জ্ব’লে নিভতে
      বরষার ঝিলমিল চোখে চেয়ে থাকতে
      “”হাম্যেশা দ্যের্‌ কার্‌ দ্যেতা হুঁ ম্যে
      হামেশা দ্যের্‌ কার্‌ দ্যেতা হুঁ ম্যে হার্‌ কাম কার্‌নে ম্যে…””

    • দেরীতে হলেও মনের ফেরীতে বয়ে চলা কথাগুলো ঠিক ঠিক বলেছেন কবি! ভালোবাসা নেবেন!

    • ঠিক কতটা বললে কবিতাটার প্রশংসা করা হবে জানি না! এক কথায় অসাধারণ। মনের ভেতর কেমন একটা হাহাকার জাগে।

    • চলার পথে খনিক দেখা, একি শুধু অভিনয়?

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয়তার অভিনন্দন কবিপ্রিয়! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

Friends

Skip to toolbar