Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নেত্রকোনায় প্লাবন

    আকাশ শুধু নীল যে তখন,
    রোদ উঠেছে যেমন,
    মানুষগুলো ব্যস্ত তেমন,
    হাঁটছে পথে যখন।
    রঙিন মানুষ,
    রঙিন জীবন,
    রঙের ছড়াছড়ি।
    ব্যস্ত মানুষ,
    ক্লান্ত জীবন,
    পাখির ওড়া উড়ি।
    বৃষ্টি ভুলে গেছে শহর,
    আকাশ জুড়ে আগুন,
    তপ্ত পিচের কালো পথে,
    ঝরছে ফুলের ফাগুন।
    হাসছো তুমি,
    হাসছি আমি,
    হাসছে জগতবাসী।
    ভালোই আছি,
    ভালোই তুমি,
    ভালোই নরকবাসী।
    দুঃখ ভুলে নগরবাসী,
    করছে মাতামাতি।
    উদার গানে তাল মিলিয়ে,
    হারাচ্ছি যে আমি।
    এতো সুখের এই নরকে,
    বন্দি ভালোই আছি।
    প্রত্যহ এক দিনের শেষে,
    একলা পথে হাঁটি।
    রাতের বেলা স্মৃতির দেশে,
    আধো আধো চোখে,
    হালখাতাটা খুলে বসে,
    কবি হিসাব কষে।
    হিসাব কিতাব করে যখন,
    ঘুমের দেশে ঘুরি,
    স্বপ্ন ভেঙে মধ্যরাতে,
    তবু তোমায় খুঁজি।
    ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে,
    বুঝতে পারি তখন,
    নেত্রকোনায় প্লাবন,
    কারণ, ভালোবাসায় দহন।
    [কবি অনিক খানের ছড়ার অনুপ্রেরণায়]

    3
    1 Comment
Skip to toolbar