Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    3 years, 3 months ago

    গানে গানে কেটে যায় অনেক ক্ষণ ।
    তারপর শেষে উন্মত্ত আঙ্গুল চড়াও হয়
    গিটারের তারে।
    পাগলা গতিতে তোলে বেদনার সুর।

    হৃদয়ের অসহ্য ব্যথা
    যখন ধারণক্ষমতাকে করে অতিক্রম,
    তখন হৃদপিন্ডের তীর ভাসিয়ে
    ব্যথাসিক্ত রক্তের সাইক্লোন
    বয়ে চলে সমগ্র দেহে।
    শক্ত আঙ্গুলের ডগায় এসে
    পথ খোঁজে অবমুক্তির।

    ব্যথার বানে বিচলিত আঙ্গুল
    বেহিসাবি গতিতে বাড়ি মারে
    গিটারের তারে, ছেঁড়ে তার।
    ছেঁড়া তারে ছিঁড়ে যায় আঙ্গুল।
    রক্তের সাথে প্রশমিত হয় কিছু ব্যথা।

    ব্যথার ঝড় শান্ত হতে চায় পুরোপুরি।
    কিন্তু বাঁচবার স্বার্থে রক্ত বন্ধ করতে হয়।
    দুঃখ-শূন্য হৃদয় আর রক্তশূন্য দেহ
    নিতান্তই প্রাণহীন।
    বাঁচতে হলে হৃদয়ে কিছু দুঃখ রাখতে হয়।

    ___মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    10
    16 Comments
Skip to toolbar