Profile Photo

Md Joynul AbedhinOffline

  • J.A.Sagor
  • Profile picture of Md Joynul Abedhin

    Md Joynul Abedhin

    3 years, 3 months ago

    কবিতাঃ কবি
    -আপনার কবিতার ভাষা সহজ,পানসে,পড়েই বুঝতে পারা যায়।
    এসব কবিতা লিখে কি কবি হওয়া যায়?
    কবিতার ভাষা হবে কটকটে কঠিন যাতে পাঠক কিছুই না বুঝে,
    পড়ে যাতে মনে হয় বাব্বাহ কি কঠিন ভাষা তবেই না কবির প্রতি তার সন্মান আসবে।
    কিছু মনে করবেন না, আপনি কবিতায় কঠিন শব্দ আনুন।
    আর কি ছাই লেখেন- পাঠক দাতকপাটি লেগে পড়ে যাবে কিন্তু আপনার কবিতা বুঝবে না।
    -ওমা আমি যে ওমন কবিতা লিখতে জানিনা।
    আচ্ছা আর কবিতাই লিখবনা।
    আমার কবিতা সহজ মানুষের জন্যে।
    দুই একজন সহজ কবি থাকনা,খুব ক্ষতি কিছু হবেনা।
    -তবে বলি আপনাকে,
    সহজ মানুষেরও জটিল জিনিস পছন্দ।
    সহজ কিছু আমাদের ভাল লাগেনা-ভাল লাগেনা।

    4
    3 Comments
Skip to toolbar