Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট
    জীবনানন্দ নামটা উঠতেই মনে হয় কলকাতার পুরনো শহরে বিভিন্ন পলেস্তরা ওঠা ছোট বড় এলোমেলো দালান ঘিরে থাকা আঁকাবাঁকা সরুপথে এক মধ্যবয়সী ভদ্রলোক সিগ্রেটে টান দিতে দিতে হেঁটে বেড়ায়। অভিজাত ব্রিটিশ স্থাপনা পেরিয়ে পার্কের খোলা বেঞ্চিতে সে মধ্যবয়সী, ছকে আঁকা শার্ট আর মলিন ধুতিতে গভীর রাতে মশারির মতো সূক্ষ্ম বুননে ঝুলে থাকা নিহত নক্ষত্রের নীচে একা আনমনে বসে থাকে। এলোমেলো বাতাসে উড়ে আসে ছেঁড়া কাগজ আর ছেঁড়া কাগজেউজ্জ্বলবর্ণমালা। জীবনানন্দ নামটা শুনলেই মনে হয় ঘোড়দৌড়ের আস্তাবল আর প্রহরীর বিষাদগ্রস্থ বলিরেখা। নির্জনতার কবি, প্রকৃতির কবি জীবনানন্দদাশ। প্রতিটি পঙ্কতিতে নির্জনতার অপূর্ব রূপ আর গাঢ় অন্ধকার।

    ।। জীবনানন্দ দাশ ।।

Skip to toolbar